ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
দেশের মাটিতে ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল
ঢাকা শেরে বাংলা স্টেডিয়াম ও বিকেএসপিতে ব্যাটারদের ওপর বোলারদের দাপট দেখা যায়। কিন্তু কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে খুলনার বিপক্ষে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বরিশালের দুই ব্যটার ফজলে মাহমুদ এবং সালমান হোসেন।
দুই নাম্বার টায়ারের এ ম্যাচে শুরুতে চরম বিপর্যয়ের মুখে পড়ে বরিশাল। মাত্র ৮ রানে দুই ওপেনার রাফসান মাহমুদ (৬) আর মোহাম্মদ আশরাফুল (২) আউট হওয়ার পর তৃতীয় উইকেটে বরিশালের ত্রাণকর্তা হন অধিনায়ক ফজলে মাহমুদ আর মিডল অর্ডার সালমান।
চাপের মুখে তৃতীয় উইকেটে ১০৮ রানের কার্যকর পার্টনারশিপ গড়ে দেন তারা। ফজলে রাব্বির ব্যাট থেকে আসে ১০২ বলে ৬৩ রান। আর সালমান ২৮৮ মিনিট উইকেটে থেকে ২০১ বলে করেন ৭৯ রান। তাদের হাত ধরেই দু’শর ঘরে পা রাখে বরিশাল।
দিন শেষে ফজলে মাহমুদ রাব্বির দলের সংগ্রহ ৭ উইকেটে ২১০। খুলনার বোলারদের মধ্যে আব্দুল হালিম ও আশিকুর দুটি করে উইকেট পান।
বরিশাল প্রথম ইনিংস: ২১০/৭, ৯০ ওভার (রাফসান ৬, আশরাফুল ২, ফজলে মাহমুদ ৬৩, সালমান ৭৯, মঈন খান ২২, আবু সায়েম ১৪; আশিকুর ২/ ৪০, জিয়া ১/১৬, আব্দুল হালিম ২/৩৫, মেহেদি ১/৩৪, টিপু সুলতান ১/৩২)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা