ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
নামিবিয়া বিপক্ষে জয়ের জন্য নেদারল্যান্ডের সামনে সহজ লক্ষ্য
নিজেদের প্রথম ম্যাচেই রূপকথার জন্ম দিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়া। আইসিসির এই সহযোগী সদস্য বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় গেরহার্ড ইরাসমাসের দল।
আরেক সহযোগী দেশ নেদারল্যান্ডসের খ্যাতি আছে জায়ান্ট কিলার হিসেবে। বিশ্বক্রিকেটে অনেকদিন থেকেই নিজেদের একটা অবস্থান গড়ে নিয়েছে তারা। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে কষ্টসাধ্য জয় পেলেও ব্যাটিং নিয়ে বেশ দুশ্চিন্তায় তারা। এ ম্যাচে ব্যাট হাতে জ্বলে ওঠার চ্যালেঞ্জ অরেঞ্জদের সামনে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর নামিবিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। সুতরাং নেদারল্যান্ডসের সামনে জয়ের লক্ষ্য ১২২ রান।
নামিবিয়া একাদশ: ডিভান লা কক, মিখায়েল ফন লিঙ্গেন, স্টিফেন বার্ড, গেরহার্ড ইরাসমাস(অধিনায়ক), জ্যাঁ ফ্র্যাইলিঙ্ক, জ্যাঁ নিকোল লফটি-এটন, জেজে স্মিট, ডেভিড ভিসে, জ্যান গ্রিন (উইকেটকিপার), বেরনার্ড শ্যুলজ, বেন সিকঙ্গো।
নেদারল্যান্ডস: ম্যাক্স ও'দউদ, ভিক্রম সিং , বাস ডি লেড, টম কুপার, কলিন অ্যাকারমান, স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), রেলফ ফন ডার মারউই, টিম প্রিঙ্গল, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা