ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

"আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে"

২০২২ অক্টোবর ১৮ ১১:০৫:৪৪

"আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে"

বিশ্বকাপের আগে শেষ হাওয়া ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে নানা পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে গতকাল আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্সের কিছুই দেখাতে পারেনি বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ১০০ রানের কোটা পার করতে পারেনি টাইগাররা। তবে একটি জয় পুরো দলকে পাল্টে দেবে বলে মনে করছেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক বলেন,

“কোচিং স্টাফ থেকে শুরু করে সকলেই সবদিক থেকে হেল্প করছেন। এখন ডেলিভারি দেওয়ার পালা। একটা উইনিং মোমেন্ট দরকার। যেটা আসলে পুরো দলের চেহারা বদলে যাবে। আপনারা শুধু ফলাফল দেখছেন। আমরা জয়ের জন্য কতভাবে চেষ্টা করছি সেটা শুধু আমরা জানি আর ম্যানজেমেন্টে যারা আছেন তারা বলতে পারবেন।”

তিনি বলেন, “ইমপ্যাক্ট, এক্সিকিউশন ক্রিকেটে এগুলো ভালো শব্দ। কিন্তু এক্সিকিউট করতে পারছি না। টি-২০ ফরম্যাটে ২০ রানে চার উইকেট পড়লে ফেরা কঠিন। ১৬০ রানে প্রতিপক্ষকে আটকাতে পারা ভালো দিক। খেলা যেখানেই হোক, প্রতিপক্ষ যেই হোক রানটা তাড়া করতেই হবে। আমাদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। এখন দল হয়ে একসঙ্গে থাকতে হবে”।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত