ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হেরে যা বললেন মোসাদ্দেক
এমন পারফরম্যান্সের পর বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও শঙ্কা দেখছেন অনেকে। ২০০৭ সালের পর সীমিত ওভারের এই বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন এবার দুটি জয় পেলেই বড় অর্জন হবে বাংলাদেশ দলের জন্য।
মোসাদ্দেক বলেছেন, 'আমি যতটুকু জানি টি২০ বিশ্বকাপের মূল পর্বে আমরা একটা ম্যাচই জিতেছিলাম। এবার দুটা ম্যাচও যদি জিততে পারি, সেটা আমাদের অনেক বড় অর্জন হবে। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। সবাই একসঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ এবং সবার দোয়া চাই। আমরা দল হিসেবে ভালো করার চেষ্টা করবো।'
কখনই বাংলাদেশের ১৩৫ স্ট্রাইক রেটের কোনো ব্যাটার ছিল না বলে সহজ স্বীকারোক্তি মোসাদ্দেকের। এই জায়গায় উন্নতির সুযোগ দেখছেন এই টাইগার অলরাউন্ডার। এইসব বিষয় নিয়েই কোচিং স্টাফের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন মোসাদ্দেক।
তিনি বলেন, 'আপনি চিন্তা করেন আমাদের টি২০তে কখনোই ওরকম কেউ ছিল না যে ১৩৫ স্ট্রাইকরেটের। সেটা আমাদের নেই। এই জায়গাটাতে উন্নতি করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কোচিং স্টাফ থেকে শুরু করে যারা আছেন, তারা যথেষ্ট সাহায্য করতেছেন। আমার মনে হয় এখন এটা ডেলিভারি করার পালা। সেটা টপ অর্ডাররা করবে, এটা আমি বিশ্বাস করি। আমরা বিশ্বকাপে ভালো খেলব।'
বুধবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। মূল আসরে মাঠে নামার আগে এই ম্যাচ দিয়েই শেষ বারের নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাবে টাইগাররা। এরপর আগামী ২৩ অক্টোবর সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা