ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
স্কটল্যান্ড এর বিপক্ষে লজ্জার হার হারালে ওয়েস্ট ইন্ডিজ
দ্বিতীয় দিনে এসে অঘটনের জন্ম দিলো স্কটল্যান্ড। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে রীতিমত নাকানি চুবানি খাইয়ে জিতলো স্কটিশরা, জয়টা ৪২ রানের বড় ব্যবধানে।
ক্যারিবীয়দের সামনে লক্ষ্য ছিল ১৬১ রানের। কাইল মায়ার্স শুরুটা ভালোই করেছিলেন (১৩ বলে ২০)। এভিন লুইসও সেট হয়ে গিয়েছিলেন (১৩ বলে ১৪)। পাওয়ার প্লের এক বল বাকি থাকতে ১ উইকেটেই ৫৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে স্কটিশ বোলারদের তোপে আর ২৬ রান তুলতে আরও ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ক্যারিবীয়রা। দলের এই বিপদের মুখে একটা প্রান্ত ধরে ছিলেন জেসন হোল্ডার।
কিন্তু হোল্ডারের ৩৩ বলে ৩৮ রানের ইনিংসটা দলের পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কোনো কাজে আসেনি। ১৯তম ওভারে শেষ ব্যাটার হিসেবে আউট হন এই অলরাউন্ডার। ১৮.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজ থামে ১১৮ রানে।
স্কটিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মার্ক ওয়াট। ১২ রানে ৩টি উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল আর মাইকেল লিস্ক।
এর আগে ওপেনার জর্জ মুনসের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৬০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় স্কটল্যান্ড।
হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরান। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল স্কটল্যান্ড।
ইনিংসের ৫.৩ ওভার যেতেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। স্কটল্যান্ডের বোর্ডে তখন বিনা উইকেটেই ৫২ রান। বৃষ্টির পর ফের খেলা শুরু হলে লড়াইয়ে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।
১৭ বলে ২০ রান করা ওপেনার মাইকেল জোনসকে বোল্ড করেন হোল্ডার। ভাঙে জর্জ মুনসের সঙ্গে ৩৮ বলে ৫৫ রানের ঝোড়ো জুটি। এরপর ম্যাথিউ ক্রস আর রিচি বেরিংটনকে ইনিংস বড় করতে দেয়নি ক্যারিবীয়রা।
ম্যাথিউ ক্রস ৩ করে হন হোল্ডারের দ্বিতীয় শিকার, ১৪ বলে ১৬ করে আলজেরি জোসেফকে উইকেট দেন স্কটিশ অধিনায়ক বেরিংটন।
চতুর্থ উইকেটে জর্জ মুনসে আর কলাম ম্যাকলয়েড ২০ বলে যোগ করেন ৩১ রান। ম্যাকলয়েড মারমুখী ছিলেন (১৪ বলে ২৩)। ১৬তম ওভারে তাকে ফিরিয়ে জুটিটি ভাঙেন ওডিয়েন স্মিথ।
তবে পরের ওভারেই ব্যক্তিগত ফিফটি তুলে নেন ওপেনার মুনসে। ৪৩ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। ইনিংসের শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। ৫৩ বলে ৯ বাউন্ডারিতে করেন ৬৬ রান। ১১ বলে অপরাজিত ১৬ আসে ক্রিস গ্রেভসের ব্যাট থেকে।
ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার আর আলজেরি জোসেফ নেন দুটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা