ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

করোনায় আক্রান্ত হলেও খেলা যাবে বিশ্বকাপ

২০২২ অক্টোবর ১৭ ১১:৫৫:২২

করোনায় আক্রান্ত হলেও খেলা যাবে বিশ্বকাপ

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ কঠোর নিয়ম মেনে ক্রিকেটারদের খেলতে হয়েছে। প্রতি ম্যাচের আগে কোভিড পরীক্ষা করানোর সঙ্গে পুরো দল ছিল জৈব সুরক্ষা বলয়ে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে অবশ্য এসবের কিছুই রাখছে না ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসি জানায়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটারদের জন্য কোভিড টেস্ট বাধ্যতামূলক নয়। কোন ক্রিকেটারের মাঝে উপসর্গ দেখা দিলেই কেবল তার কোভিড পরীক্ষা করানো হবে। কোন ক্রিকেটার কোভিড পজিটিভ হলে তাকে দলের বাকিদের থেকে দূরে রাখতে হবে।

কোভিড পজিটিভ হওয়া সেই ক্রিকেটার কারও সংস্পর্শে আসতে পারবেন না। তবে চাইলে সেই ক্রিকেটার ম্যাচ খেলতে পারবেন। যদিও সেটা পুরোপরি নির্ভর করবে দলগুলোর ওপর। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেই ক্রিকেটার খেলার মতো অবস্থায় থাকলে তাকে একাদশে রাখতে পারবে দলগুলো।

চাইলে সেই ক্রিকেটারের বদলিও নিতে পারবে তারা। তবে সেই ক্রিকেটার কোভিড নেগেটিভ হলে পুনরায় বিশ্বকাপ খেলতে পারবেন। কোভিড পজিটিভ ক্রিকেটারকে খেলার সুযোগ দেয়া এবারই প্রথম নয়। এর আগে কোভিড পজিটিভ হয়েও ম্যাচ খেলেছেন তাহলিয়া ম্যাকগ্রা।

২০২২ কমনওয়েলথ গেমসের ফাইনালের দিন সকালে কোভিড পজিটিভ হয়েছিলেন তিনি। তবে তাকে ম্যাচ খেলার সুযোগ দেয়া হয়েছিল। যদিও সেই সময় মাস্ক পড়ে সতীর্থদের থেকে দূরে ছিলেন ম্যাকগ্রা। পুরো ম্যাচে ২ ওভার বোলিং করার পাশাপাশি শেফালি ভার্মার ক্যাচও নিয়েছিলেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত