ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

আজ আবার মাঠে নানছে বাংলাদেশ,দেখে নিন একাদশ

২০২২ অক্টোবর ১৭ ১১:০৭:১০

আজ আবার মাঠে নানছে বাংলাদেশ,দেখে নিন একাদশ

বিশ্বকাপের মূল একাদশ নির্বাচনের জন্য নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দল নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। যার কারণে চার ম্যাচের সবকটিতেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের।

তাই আফগানদের বিপক্ষে আজকের ম্যাচে জয় পেলে অনেকটাই স্বস্তি মিলবে সাকিব আল হাসানের দলের। আর আরেকটি হার বাংলাদেশের আত্মবিশ্বাসকে টলিয়ে দিতে পারে বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে।

টি-টোয়েন্টিতে কঠিন প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে মোট আট দেখায় বাংলাদেশের জয় মাত্র ৩টি, যেখানে হারের পাল্লাই ভারী (৫টি)। আর নিরপেক্ষ ভেন্যুতে তো আফগানরা তিন ম্যাচ খেলে তিনটিতেই হারিয়েছে টাইগারদের।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দল নিয়ে অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে দুশ্চিন্তা কাটেনি বিশ্বকাপের আগমুহূর্তেও। সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তকে মেকশিফট ওপেনার হিসেবে দাঁড় করানোর চেষ্টা হয়েছে। তবে সেগুলো কোনোটাই কাজে আসেনি।

ফলে আবারও প্রথাগত ওপেনিং জুটিতেই ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। সাব্বির রহমান শেষ মুহূর্তে বাদ পড়ায় ওপেনিংয়ে চলে এসেছেন সৌম্য সরকার। তার সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যেতে পারে লিটন দাসকে।

বোলিংয়েও পরিবর্তন এসেছে বাংলাদেশের। বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। মূল দলে ঢুকে পড়েছেন শরিফুল ইসলাম। তার সঙ্গে তাসকিন আহমেদ আর হাসান মাহমুদও পারফর্ম করে একাদশে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন।

তবে বাঁহাতি পেস তারকা মোস্তাফিজুর রহমানকে প্রস্তুতি ম্যাচে সুযোগ দিয়ে দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে শরিফুল, হাসান মাহমুদ বা তাসকিনের মধ্যে একজনকে হয়তো বিশ্রামে যেতে হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত