ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

এক ম্যাচে জিতে বাংলাদেশকে পেছনে ফেললো নামিবিয়া

২০২২ অক্টোবর ১৭ ০৯:৩৮:১৯

এক ম্যাচে জিতে বাংলাদেশকে পেছনে ফেললো নামিবিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে বাংলাদেশ অংশগ্রহণ করলেও এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কোন পারফরম্যান্স করতে পারেন টিম বাংলাদেশ। এই ফরমাটের সাথে এখনো মানিয়ে নিতে পারেনি টাইগাররা। নানা পরীক্ষা-নিরীক্ষা করেও কোন ফল মিলছে না।

কিন্তু এবার বাংলাদেশকে ছাড়িয়ে গেল নামিবিয়া ক্রিকেট দল। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিয়েছে আফ্রিকা মহাদেশের এই দলটি। আজ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে নামেরিয়া।

এ নিয়ে টানা দুই বিশ্বকাপে আইসিসির দুই পূর্ণ সদস্যের বিপক্ষে (২০২১ সালে আয়ারল্যান্ড, এবার শ্রীলঙ্কা) জিতলো দলটি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে বাংলাদেশের জয় কেবল একটি। ২০০৭ সালে বিশ্বকাপের প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। এরপর আর কোনো বড় দলকে হারাতে পারেনি।

অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পূর্ণ সদস্য দলের বিপক্ষে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ জিতলো নামিবিয়া। জিম্বাবুয়ের জয় একটি, আফগানিস্তান আর আয়ারল্যান্ডেরও পূর্ণ সদস্যের বিপক্ষে বিশ্বকাপে আছে দুটি করে জয়।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত