ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে শান্তর পর আরো একজন ইমপ্যাক্ট ক্রিকেটার খুঁজে পেয়েছেন শ্রীরাম
পর থেকেই সবচেয়ে বেশি যে দুইটি শব্দ শোনা যাচ্ছে তা হলো ‘ইন্টেন্ট’ এবং ‘ইম্প্যাক্ট’। টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের ইন্টেন্ট এবং ইম্প্যাক্টকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন শ্রীরাম।
গত দুই ম্যাচে সৌম্যর ব্যাটিংয়ে সেই ইতিবাচক ইন্টেন্টই খুঁজে পেয়েছেন তিনি। ম্যাচ শেষে তাই সৌম্যর প্রশংসাই করলেন তিনি।
শ্রীরাম জানান, ‘সে (সৌম্য) একটি শট খেলার চেষ্টা করে আউট হয়ে গেছে, এটাই ইন্টেন্ট। দলের জন্য খেলার চেষ্টা করেছে, ৬-৭ রান করেছে হয়ত।
বলের গতিকে আক্রমণ করতে গিয়েই আউট হয়েছে সে। এরকমটা হতেই পারে। গতকালই তিনে নেমে দারুণ একটি ইনিংস খেলেছে সে। এগুলো বেশ ভালো লক্ষণ।
তার মত ক্রিকেটারদেরকে আত্মবিশ্বাস যোগানোটা আমাদের দায়িত্ব।’ বিশ্বকাপের দলে পরিবর্তন নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
সৌম্য সরকার, শরিফুল ইসলামের ভালো পারফরম্যান্সের পর এই আলোচনা যেন আরও বেশি বেড়ে গেছে। তবে এই বিষয় নিয়ে এখনই চূড়ান্ত কিছু জানাতে নারাজ শ্রীরাম।
কিছুদিনের মধ্যেই সবকিছু চূড়ান্ত করে সবাইকে জানানো হবে বলে জানিয়েছন তিনি, ‘(বিশ্বকাপের দলে পরিবর্তন হবে কিনা) দেখা যাক আমাদের হাতে এখনো দুই দিন সময় আছে।
আমি আগেও বলেছি আমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। আমাদের চাহিদা নিয়ে আমরা বেশ স্পষ্ট। কিছুদিনের মধ্যেই আপনারা জানতে পারবেন।’
তবে দলের ভালো খেলার জন্য শুধু ওপেনিং কিংবা ১-২টি জায়গা নিয়ে পড়ে থাকলেই হবে না বরং সবকিছু নিয়েই চিন্তা করতে হবে বলে মত শ্রীরামের।
তিনি জানান, ‘আমি আগেও বলেছি কোনো একটি জায়গা নিয়ে চিন্তা করলে হবে না। বাংলাদেশের জয়ের জন্য আমাদেরকে সব জায়গাতেই ভালো করতে হবে, শুধু ওপেনিং নয়।
আমরা পাকিস্তানের বিপক্ষে ২টি সুযোগ পেয়েছি। প্রথম ম্যাচে আমাদের শেষ ১০ ওভারে ১০০ রান করতে হতো, শেষ ম্যাচে আমাদেরকে শেষ ১০ ওভারে ১০০ রান ডিফেন্ড করতে হতো।
আমরা ২টি সুযোগই হাতছাড়া করেছি, হয়তো খুব অল্প ব্যবধানে। কিন্তু সেই অল্প অল্প ব্যবধান গুলোই দিনশেষে পার্থক্য গড়ে দেয়।’
শ্রীরাম আরও বলেন, ‘নিয়মিত জয় পেতে হলে এই জিনিসগুলোই আমাদের শিখতে হবে। ভালো দলগুলো তাই করছে। তারা শেষদিকে ওভারপ্রতি ১০ এর চেয়ে বেশি রান তুলছে,
বোলিংয়েও ওভারপ্রতি ১০ এর কম রান দিচ্ছে। সুতরাং শুধু একজন ক্রিকেটার কিংবা দলের একটি জায়গা নিয়ে পড়ে থাকলেই হবে না। পুরো দল নিয়েই চিন্তা করতে হবে।’
ত্রিদেশীয় সিরিজের যাত্রা শেষ বাংলাদেশের জন্য। কিছুদিন পরেই অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের মঞ্চে নামবে সাকিব আল হাসানের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা