ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ ১৫ বছর পর পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল

২০২২ অক্টোবর ১৬ ১৬:৩৩:২৩

ব্রেকিং নিউজঃ ১৫ বছর পর পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল

তবে সেটি আবার পাকিস্তানের মাটিতে নয়। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে সর্বশেষ খেলতে গেছে ২০০৮ সালে। তবে ১৫ বছর পর আবার পাকিস্তান সফর করতে পারে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের মুখপাত্রের মাধ্যমে তেমনই খবর প্রকাশ পেয়েছে।

মঙ্গলবার ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নিজেদের বার্ষিক সভায় আগামী এক বছরে অনুষ্ঠেয় টুর্নামেন্টে নিজেদের অংশ নেওয়ার বিষয়ে আলোচনা করবে। সেই তালিকায় দক্ষিণ আফ্রিকায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নারীদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ১৬তম আসরে অংশগ্রহণের বিষয়টিও রয়েছে।

তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাকিস্তান সফরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের অনাপত্তিপত্রের ওপর। পিটিআই নিজেদের প্রতিবেদনে বিসিসিআইয়ের এক মুখপাত্রের ভাষ্যে নিশ্চিত করেন, 'ভারতের সরকার থেকে অনুমতি পেলেই কেবল এই সফর সম্ভব।'

কারণ আগামী ২০২৪ সালে সাধারণ নির্বাচনের এক বছর আগে দলকে পাকিস্তানে পাঠালে যে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে পারে সেটাও ভাবাচ্ছে দেশটির সরকারকে।

প্রসঙ্গত, ২০১৩ সালে ভারতের মাটিতে সবশেষ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল বিসিবিআই। আর পাকিস্তানে ভারত সবশেষ সিরিজ খেলতে গিয়েছিল সেই ২০০৮ সালে।

এরপর দু'দেশের রাজনৈতিক দ্বন্দ্বে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআই আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হয়নি। তবে বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারত এটা মোটামুটি নিশ্চিত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত