ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

অবিশ্বাস্য ঘটনাঃ ব্যাটিংয়ে রোহিত, বোলিংয়ে ১১ বছর বয়সি বালক

২০২২ অক্টোবর ১৬ ১৬:২৮:২৯

অবিশ্বাস্য ঘটনাঃ ব্যাটিংয়ে রোহিত, বোলিংয়ে ১১ বছর বয়সি বালক

পুরো মাঠে শতাধিক বাচ্চা থাকলেও ড্রেসিংরুমে দাঁড়িয়ে বেশিরভাগেরই চোখ আটকে গিয়েছিল একজন বাচ্চার বোলিং দেখে। যদিও সবার আগে সেই বাচ্চাকে দেখেন ভারতের অধিনায়ক। দারুণ ইনসুইং আর আউট সুইংয়ে ব্যাটারদের লাগাতার বোকা বানাচ্ছিলেন তিনি। ১১ বছর বয়সি সেই ছেলেটির নাম দ্রুশিল চৌহান।

ভারতীয় বংশোদ্ভূত সেই খুদে ক্রিকেটার বাস করেন পার্থেই। দ্রুশিলের বোলিং অ্যাকশনে মুগ্ধ হয়ে তাকে ডেকে পাঠান রোহিত। এরপর তাকে নিয়ে সরাসরি নেটে যান ভারতের অধিনায়ক। দ্রুশিলের কয়েকটি ডেলিভারিতে ব্যাটিংও করেছেন রোহিত। অনুশীলন শেষে ১১ বছর বয়সি এই বাচ্চাকে অটোগ্রাফ দিয়েছেন এবং ড্রেসিং রুমে ঘুরিয়েছেন।

পুরো ঘটনা বর্ণনা করে ভারতের টিম অ্যানালিষ্ট হরি প্রসাদ মোহন বলেন, ‘বিকেলের একটি অনুশীলন সেশনের জন্য আমরা ওয়াকায় এসেছিলাম। সকালের একটি অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে চলে এসেছিল। ড্রেসিংরুমে ঢুকেই আমরা প্রায় ১০০ বাচ্চাকে (মাঠে) ক্রিকেট খেলতে এবং উপভোগ করতে পাই। সকলের চোখ টানে এক খুদে।’

‘প্রথমে রোহিতের নজরে পড়ে। ওই খুদের রান-আপ এবং জন্মগত প্রতিভায় সকলে মুগ্ধ হয়ে যান। ব্যাটারকে লাগাতার বোকা বানাচ্ছিল। রোহিত ড্রেসিংরুমের বাইরে গিয়ে ওই খুদেকে ডেকে নেয়। ওকে আরও কয়েকটি বল করতে বলে রোহিত, যাতে আমরা ওকে আরও ভালোভাবে পরখ করে নিতে পারি।’

নেটে ব্যাটিংয়ে শেষে সেই বাচ্চাকে মজার ছলেই রোহিত প্রশ্ন করেন, 'তুমি যদি পার্থে থাক, তাহলে কীভাবে ভারতের হয়ে খেলবে?' তাতে বাচ্চাটি জবাব দেয়, 'আমি ভারতে যাব।' রোহিত পালটা প্রশ্ন করে বলেন, 'তুমি ভারতে যাবে। কবে?' খুদে বলে, ‘কবে যাব জানি না, বাবা জানে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত