ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

২০২২ অক্টোবর ১৫ ১৫:২৩:৪৯

এশিয়ার চ্যাম্পিয়ন ভারত

মাত্র ৬৬ রানের লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেল ভারত। মান্ধানা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে। আর স্নেহ রানা ১৪ বলে ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু পায় ভারত। শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা ওপেনিং জুটিতে যোগ করেন ৩২ রান। ব্যক্তিগত ৫ রানে শেফালিকে সাজঘরে ফেরান ইনোকা রানাভিরা।

এরপর ব্যাট হাতে নেমে ব্যর্থ হয়েছেন জ্যামাইমাহ রদ্রিগেস। তিনি ৪ বলে ২ রান করে ফিরে যান কাভিসা দিলহারি। এরপর অধিনায়ক হারমানপ্রীতকে নিয়ে ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন স্মৃতি।

এর আগে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। তারা দলীয় ৯ রানের মধ্যে ৪ উইকেট হারায়। শেষ পর্যন্ত আর এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দলটির হয়ে সর্বোচ্চ ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রানাভিরা।

এ ছাড়া দুই অঙ্কে পৌঁছেছেন ওশাদি রানাসিংহে। তার ব্যাট থেকে এসেছে ১৩ রান। ভারতের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রেনুকা সিং। দুইটি করে উইকেট নিয়েছেন রাজ্যেশ্বরী গায়কোয়াড ও স্নেহ রানা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত