ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বাবর আজমের সাথে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন মালিক

২০২২ অক্টোবর ১৫ ১২:২৬:০৬

বাবর আজমের সাথে নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন মালিক

২০২১ সালে বাংলাদেশ সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন মালিক। বিশ্বকাপে বেশ কিছু ভালো ইনিংস খেললেও সেবছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জায়গা মেলেনি তার। এরপর এখন পর্যন্ত জাতীয় দলে ফেরা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের।

এর মাঝে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ছন্দে ছিলেন মালিক। ১৩৭.৩২ স্ট্রাইক রেটে ১১ ইনিংসে ৪০১ রান করেছিলেন তিনি। যেখানে তিনটি হাফ সেঞ্চুরিও ছিল তার। কদিন আগে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের আলো ছড়িয়েছেন ডানহাতি এই ব্যাটার।

৯ ইনিংসে ১৪০.৬৮ স্ট্রাইক রেটে মালিকের রান ২০৪। এমন পারফরম্যান্সের পরও পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা মেলেনি মালিকের। অনেকেই ধারণা করেছিলেন, বাবরের সঙ্গে সম্পর্কটা বোধহয় ভালো না অভিজ্ঞ এই অলরাউন্ডার। নিজেকে দলে নিতে কাউকে প্রভাবিত করবেন না বলে জানান তিনি।

সামা টিভিকে দেয়া সাক্ষাৎকারে মালিক বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো সমস্যা নেই। আমি কারও বিরুদ্ধেও নেই। সব সময় ইতিবাচক থাকাই আমার ক্যারিয়ারে সফলতার রহস্য। আমাদের মধ্যে নিয়মিতই কথা হয়। আগে বেশি হতো, কিন্তু কেউ যখন অধিনায়ক হয়, তখন তাকে কাজের জায়গাটা করে দিতে হয়। আমি নিজেই এর মধ্য দিয়ে গিয়েছি। এ কারণে আগেও কখনো প্রভাবিত করার চেষ্টা করিনি, ভবিষ্যতেও করব না।’

বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও কাউকে দোষারোপ করতে চান না মালিক। তিনি বলেন, ‘দেখুন, আমার কাজ হলো ক্রিকেট খেলা। নির্বাচনের বিষয়টি নির্বাচক মহল, টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সিদ্ধান্ত। যখনই কোনো সুযোগ পাব, সেটা কাজে লাগানোর চেষ্টা করাই আমার কাজ।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত