ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে বাংলদেশের চূড়ান্ত দলে কপাল পুড়লো যাদের

২০২২ অক্টোবর ১৪ ২২:০৯:৫৮

বিশ্বকাপে বাংলদেশের চূড়ান্ত দলে কপাল পুড়লো যাদের

তার একদিন আগে নিজেদের ঘোষিত দলে পরিবর্তনের সিদ্ধান্ত আইসিসিকে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

নিউজিল্যান্ড সফর ও বিশ্বকাপের জন্য ঘোষণা করা স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্যাটার সাব্বির রহমান ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গায় স্ট্যান্ডবাই তালিকা থেকে বিসিবি মূল দলে ডেকেছে বাঁহাতি পেইসার শরীফুল ইসলাম ও বাঁ-হাতি টপ-অর্ডার ব্যাটার সৌম্য সরকারকে।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, নিউজিল্যান্ড থেকে সরাসরি দেশে ফিরছেন সাব্বির ও সাইফউদ্দিন। আর দলের সঙ্গে শনিবার ব্রিসবেন যাচ্ছেন সৌম্য ও শরীফুল।ব্রিসবেনে বাংলাদেশ ১৭ ও ১৯ অক্টোবর আফগানিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে। আর ২৪ অক্টোবর হোবার্টে কোয়ালিফাইং রাউন্ড থেকে উঠে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল শান্ত, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, মোসাদ্দেক সৈকত, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন ও নাসুম আহমেদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত