ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
অবশেষে দুই পরিবর্তন নিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করল বিসিবি
প্রথমে দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। এরপর আজ দুপুরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ মিনহাজুল আবেদীন নান্নু। মিরপুরে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসতে পারে কোন চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে শেষ পর্যন্ত বিসিবির তার সিদ্ধান্ত জানিয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে দল থেকে বাদ দেওয়া হয়েছে সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে। তাদের পরিবর্তে দলের সুযোগ দেয়া হয়েছে সৌম্য সরকার এবং শরিফুল ইসলামকে।
দুবাই অনুষ্ঠিত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং নিউজিল্যান্ডের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের নানা পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট। যেখানে টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকারকে।
কিন্তু ছয় ম্যাচের মধ্যে কোন ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি এই চার ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজ দুবাইয়ে একটি ম্যাচ ভালো খেললো নিউজিল্যান্ডে ব্যর্থ হয়েছেন তিনি। অন্যদিকে নাজমুল হাসান শান্ত তিন ম্যাচের মধ্যে কোন ম্যাচেই আলো ছড়াতে পারিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেট কিপার, সহ-অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE