ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
দল পরিবর্তনের জন্য আইসিসির কাছে চিঠি পাঠালো বিসিবি, কপাল খুলতে জাচ্ছে যাদের
শুক্রবার (১৪ অক্টোবর) বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্বকাপ দলে বদলি চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে।
দেশের এক সুনামধন্য গণমাধ্যম এর কাছ থেকে এমনটাই জানা যায়। তবে এখনো পর্যন্ত জানা যায় নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে কাদেরকে যুক্ত করতে চান।
তবে লোকমুখে গুঞ্জন শোনা যাচ্ছে যে বিশ্বকাপে ভাগ্য খুলতে পারে সৌম্য-শরিফুলের
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত ১৪ সেপ্টেম্বর ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ১৫ জনের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে আরও ৪ জনের নাম ঘোষণা করেন নির্বাচকরা।
মূল স্কোয়াডে না থাকা সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম ছিলে ৪ জনের স্ট্যান্ডবাইয়ের তালিকায়। এই ১৯ জন নিয়েই দুবাই এবং নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায় টাইগাররা। এবার বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগেই সুখবর পেতে পারেন সৌম্য এবং শরিফুল।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ পেতে পারেন এই দুইজনই। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ সাইফউদ্দিন। আগামী ১৫ অক্টোবরের মধ্যে বিশ্বকাপ দলে চাইলেই অনুমতি ছাড়াই পরিবর্তন সম্ভব। ফলে আগামী দুই দিনের মধ্যেই ঘোষণা আসতে পারে।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের পর্ব শেষে বদলের তেমনই আভাস দিলেন টাইগারদের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। যদিও তিনি সরাসরি কে আসবেন বা কে আসবেন না সেই বিষয়ে কিছুই বলেননি। তবে আভাস দিয়েছেন, নিজেদের মধ্যে আলোচনা শেষে পরিবর্তনের ঘোষণা আসতে পারে দুই দিনের মধ্যেই।
আর ফর্ম, ইন্টেন্ট খেলার ধরণ এবং কন্ডিশন বিবেচনায় সৌম্য এবং শরিফুলই দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অপরদিকে বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়তে পারেন শান্ত ও সাইফউদ্দিন।
বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে মোট চার ম্যাচ খেলে ৫ উইকেট নিয়েছেন শরিফুল। বল হাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই পেসার। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে সুযোগ পেয়ে সৌম্যও নিজের ইন্টেন্টের প্রমাণ দিয়েছেন। দুই ম্যাচে স্বার্থহীন খেলেছেন বলে রায় দিয়েছেন খোদ শ্রীরামই। যদিও দুই ইনিংসে করতে পেরেছেন মোটে ২৭ রান।
সৌম্যকে নিয়ে শ্রীরাম বলেন, ‘সৌম্য দলের স্বার্থে খেলে। নিজের জন্য চিন্তা করে না।
সে শট খেলে আউট হয়। এটাই তার অভিপ্রায়। আমি মনে করি সে দলের স্বার্থে খেলে, দলের প্রয়োজেনে খেলে। প্রথম ২ ওভারে আমরা ৬/৭ রান পেয়েছি। দলের রান বাড়াতে গিয়ে সে আউট হয়ে গেছে। এটাই স্বাভাবিক। শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে ভালো খেলেছিল। আমি মনে করি এটা ভালো লক্ষণ। তার মতো খেলোয়াড়রে মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।’
এদিকে সুযোগ পেলেও ঠিক জমছে না শান্ত’র ব্যাট। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে ৩৩ করেছেন। তবে খেলেছেন ২৯ বল। অন্য দুই ম্যাচে তো রানের চেয়েও বল খেলেছেন বেশি। বিশেষ করে ওপেনিংয়ে নামা শান্ত পাওয়ারপ্লেতে ভীষণ বিবর্ণ। পাকিস্তানের বিপক্ষে আজ তো প্রথম ৯ বলে করেছেন মোটে ১ রান।
সাইফউদ্দিন তো বল হাতে দেদারসে রান বিলিয়ে যাচ্ছেন। দুবাইতে আমিরাতের বিপক্ষে ৭ ওভারে হজম করেছেন ৬৬ রান। উইকেট পাননি একটিও। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট পেয়েছেন তবে দিয়েছেন ৩৭ রান। আর আজ পাকিস্তানের বিপক্ষে তো ৩.৫ ওভারে ৫৩ রান দিয়ে ম্যাচটাই হারিয়ে দিয়েছেন।
বিশ্বকাপের দল নিয়ে এদিন শ্রীরাম বলেন, ‘আমাদের হাতে দুই দিন সময় আছে। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। পরিবর্তন হতে পারে। আমরা জানি আমাদের কী চাই, এ ব্যাপারে আপনাদের কয়েকদিনের মধ্যে জানাতে পারবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE