ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বৃষ্টির জন্য চরম লজ্জার হাত থেকে বেচে গেলো অস্ট্রেলিয়া

২০২২ অক্টোবর ১৪ ২০:৫০:০৮

বৃষ্টির জন্য চরম লজ্জার হাত থেকে বেচে গেলো অস্ট্রেলিয়া

খেলা যতটুকু হয়েছে, তাতে পাল্লা ভারি ছিল ইংলিশদেরই। বৃষ্টির কারণে ইংল্যান্ড ১২ ওভার ব্যাটিং করার পর ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়। জস বাটলারের ৪১ বলে ৬৫ রানের ঝড়ে ২ উইকেটে ১১২ রান তুলেছিল ইংলিশরা।

ফলে ১২ ওভারে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৩ রানের। ক্রিস ওকসের তোপে ০ রানে ২ আর ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে অসিরা। অ্যারন ফিঞ্চ আর মিচেল মার্শ ফেরেন গোল্ডেন ডাকেই। ৯ বলে ৮ করে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল।

এরপর স্টিভেন স্মিথ আর মার্কাস স্টয়নিস ৩ উইকেটে ৩০ রান পর্যন্ত যখন দলকে নিয়ে গেছেন, তখনই ফের নামে বৃষ্টি। পরে আর ম্যাচটি শুরুই করা যায়নি। ৪৯ বলে তখন ৮৩ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার।

সিরিজের প্রথম আর দ্বিতীয় টি-টোয়েন্টি-দুই ম্যাচেই সমান ৮ রানে জিতেছিল ইংল্যান্ড। ফলে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। শেষ ম্যাচটি ছিল তাদের হোয়াইটওয়াশ মিশন পূরণ করার।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত