ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

এবার শান্তকে নিয়ে যা বললেন নান্নু নিজেই

২০২২ অক্টোবর ১৪ ২০:০৩:০০

এবার শান্তকে নিয়ে যা বললেন নান্নু নিজেই

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ডাক পাওয়ার পরে নাজমুল হোসেন শান্ত খেলেছেন তিন ম্যাচ। যেখানে প্রথম ম্যাচের পর আর কোন ম্যাচে ব্যাট হাতে ১০০ স্ট্রাইকরেটে ব্যাট করতে পারেননি এই ওপেনার। তাই আবারও ঘুরেফিরে আলোচনায় আসছে বাঁহাতি ব্যাটারের নামটা। আজ শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান নির্বাচক নান্নু। সেখানে তিনি সবাইকে অনুরোধ করেছেন শান্তকে সাহস যোগাতে, উৎসাহ পেলে সে আরও ভালো খেলবে বলে বিশ্বাস সাবেক এ ক্রিকেটারের।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘শান্ত কিন্তু বাকি দুটি ফরম্যাটেও খেলে। ঘরোয়া ক্রিকেটং যথেষ্ট ভালো পারফর্মার। ওর যথেষ্ট সামর্থ্য আছে। আমাদের ম্যানেজমেন্টের যেকোনো কোচকে যদি জিজ্ঞেস করেন বর্তমান খেলোয়াড়দের ব্যাপারে, বেসিক নিয়ে কথাবার্তা হলে ওর কথা সবার আগে আসবে।’

নান্নু যোগ করেন, ‘একটা খেলোয়াড়কে নিয়ে যেভাবে আপনারা আলোচনা করেন তা না করে খেলোয়াড়কে সাহস দিন, দেখবেন সামনে আরও ভালো করবে।’

বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। ক্রাইস্টচার্চ থেকে আগামীকাল সকালে ব্রিসবেনের উদ্দেশে কিউইদের দেশ ত্যাগের কথা রয়েছে সাকিব আল হাসানের দলের। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। যার প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে ১৭ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে ১৯ তারিখ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের মূল লড়াইয়ে ২৪ তারিখ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত