ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ টি-২০ বিশ্বকাপের দল পরিবর্তন ঘোষণা দিলেন নান্নু
টেকনিক্যাল কনসালটেন্টের এমন ইঙ্গিতের পর গুঞ্জনটা আরও জোরালো হয়েছে। অস্ট্রেলিয়ার বিমানে উঠার আগে মিরপুরে বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তন আনার কথা নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন নান্নু। আগামী ৪৮ ঘণ্টার মাঝে সেটা জানিয়ে দেয়া হবে বলে জানান প্রধান নির্বাচক।
এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘এখানে আলোচনা হচ্ছে। আমরা আপনাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মাঝে হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারবো। আশা করছি যে দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।’
ইনজুরি কাটিয়ে দলে ফেরার পর থেকে প্রত্যাশিত বোলিং করতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ছিলেন খরুচে। এবাদত হোসেনও ঠিকঠাক নিজের কাজটা করতে পারেননি। তাদের দুজনের যেকোন একজন জায়গা হারাতে পারেন। সেখানে দলে প্রবেশ করতে পারেন স্ট্যান্ডবাই থাকা পেসার শরিফুল ইসলাম।
এদিকে লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেও ব্যাটিংয়ে নিজের ছাপ রাখতে পারেননি সাব্বির রহমান। মেহেদি হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে সুযোগ দেয়া হলেও কোন বড় ইনিংস খেলতে পারেননি তিনি। যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন। তার বদলি হিসেবে দলে জায়গা পেতে পারেন সৌম্য সরকার।
নিউজিল্যান্ডে দুই ম্যাচে সুযোগ পেয়ে ২৭ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। যেখানে প্রথম ম্যাচে ১৭ বলে খেলেছিলেন ২৩ রানের ইনিংস। এ ছাড়া বল হাতে একটি উইকেটও নিয়েছেন তিনি। ব্যাটিং ভালো লাগা সৌম্যকে দুই ম্যাচ দিয়ে বিচার করতে চান না নান্নু।
তিনি বলেন, ‘ওর ব্যাটিং ঠিক আছে। দুই ম্যাচে একজন খেলোয়াড়কে বিচার করাটা ঠিক না। যেকোন খেলোয়াড়কেই দেখার জন্য একটু সময় দরকার। যেহেতু আমরা এমন একটা পরিস্থিতির মাঝে আছি এখানে ওইরকম করে দেখা না। আমাদেরকে ভালো খেলাটা খেলতে হবে, এটা দেখতে হবে এখন। এবং সবার এপ্রোচটা যেন পজিটিভ হয় সেই জিনিসটাই এখন দেখা হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- ৩৫ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা