ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

হারলো পাকিস্তান, ফাইনালে শ্রীলঙ্কা

২০২২ অক্টোবর ১৩ ২০:৩৫:০২

হারলো পাকিস্তান, ফাইনালে শ্রীলঙ্কা

টান টান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত মাত্র ১ রানে হেরে গেছে পাকিস্তান। তাদেরকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শনিবার নারী এশিয়া কাপের ফাইনালে তারা মুখোমুখি হবে ভারতের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান ক্রিকেটাররা। ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে তারা। ৪১ বলে ৩৫ রান করেন হার্শিথা সামারাভিক্রমা। ২১ বলে ২৬ রান করেন আনুশকা সাঞ্জিওয়ানি। ১৪ রান করেন নিলাক্ষি ডি সিলভা।

জবাব দিতে নেমে জয়ের লক্ষ্যেই ছুটছিল পাকিস্তান। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। শেষ বলে ৩ রান। কিন্তু ১ রান নিয়ে দ্বিতীয় রানের জন্য দৌড়ে রানআউট হয়ে গেলেন নিদা দার। ফলে মাত্র ১ রানের জয়ে ফাইনাল নিশ্চিত করার আনন্দে মেতে ওঠে লঙ্কান মেয়েরা।

জয়ের জন্য ব্যাট করতে নেমে ৪১ বলে ৪২ রান করেন বিসমাহ মারূফ। ২৬ রান করেন নিদা দার। ১০ বলে ১৮ রান করেন মুনিবা আলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

শুরু হলো আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি দেখুন এখানে (LIVE)

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বিরতির পরও এগিয়ে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির একমাত্র... বিস্তারিত