ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হল ঢাকা বনাম খুলনার ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ অক্টোবর ১৩ ১৫:২৭:০১

চরম উত্তেজনায় শেষ হল ঢাকা বনাম খুলনার ম্যাচ, জেনে নিন ফলাফল

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শেষ দিনে ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ৩৯ রান। জাহিদুজ্জামান ২৫ এবং রকিবুল ১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেন। তবে এদিন বেশিক্ষণ টিকতে পারেননি জাহিদুজ্জামান। পেসার আল আমিনের হোসেনের অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে নেমে আউট হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আগের দিনের সঙ্গে মাত্র ৭ রান যোগ করে ব্যক্তিগত ৩২ রানে ফেরেন জাহিদুজ্জামান। এরপর আউট হয়েছেন রকিবুলও। আল আমিনের বলে উইকেট কিপার ইমরান উজ জামানের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।

রকিবুল আউট হয়েছেন ৫ রানে। তখনও ঢাকা মেট্রোর ম্যাচ জিততে প্রয়োজন ২৮ রান, হাতে ২ উইকেট। এমন সময় দলকে জেতানোর দায়িত্ব নেন আবু হায়দার এবং অনিক। তারা দুজনে মিলে বাকি রান তুলে ঢাকা মেট্রোকে জেতান তারা দুজন।

১ চারে ১৮ রানে অপরাজিত ছিলেন আবু হায়দার। তাকে সঙ্গ দেয়া অনিক করেছেন অপরাজিত ১১ রান। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ঢাকা মেট্রোর স্পিনার শরিফুল্লাহ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ