ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

সাইফুদ্দিনের অনন্য এক ফিফটি, খালি হাতে বিদায় বাংলাদেশ

২০২২ অক্টোবর ১৩ ১২:৫১:০১

সাইফুদ্দিনের অনন্য এক ফিফটি, খালি হাতে বিদায় বাংলাদেশ

এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটে করে ১৭৩ রান। সাকিব আল হাসান (৬৮) ও লিটন দাসের (৬৯) হাফ সেঞ্চুরি রাখে বড় অবদান। বড় সংগ্রহ করলেও পাকিস্তান রিজওয়ান ও বাবর আজমের ১০১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত অবস্থান নেয়। মাঝে হাসান মাহমুদ জোড়া ধাক্কা দিলেও রিজওয়ান হাল ধরেন। তার সঙ্গে নওয়াজের ৩৬ বলে ৬৪ রানের জুটিতে ম্যাচ বের করে নেয় পাকিস্তান। রিজওয়ান ইনিংসের সাত বল বাকি থাকতে আউট হলেও নওয়াজ ২০ বলে ৫ চার ও ১ ছয়ে ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এই ম্যাচে বল হাতে বাংলাদেশের অন্য বোলাররা মুটামুটি ভালো করলেও মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন উদার। হাসান মাহমুদ ৪ ওভারে ২৭, তাসকিন ৪ ওভারে ৩২ ও শরিফুল ৩০ রান দিলেও সাইফউদ্দিন দেন ৩.৯ ওভারে ৫৩ রান। আর তাতেই ম্যাচ থেকে বেরিয়ে যায় বাংলাদেশ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ