ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট পাড়াঃ একাই ৮ উইকেট নিলেন টাইগার বোলার হাসান মুরাদ
আজ বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে ৪০.৫ ওভার বল করে ৮ মেডেন সহ ১১৯ রানে একাই ৮ উইকেট শিকার করেছেন হাসান মুরাদ। আগের দিন মানে মঙ্গলবার দ্বিতীয় দিনই ৫ উইকেট দখল করেছিলেন ২১ বছর বয়সী এই তরুণ। আজ সিলেটের বাকি ৩ উইকেটও জমা পড়েছে তার ঝুলিতে।
তার স্পিন ঘূর্ণির মুখে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৩০৩ রান তোলা সিলেট আজ বাকি ৩ উইকেটে ৯ রান যোগ করে ৩১২ রানে থেমে গেছে।
প্রথম ইনিংসে মাত্র ১৪১ রানে অলআউট হওয়া চট্টগ্রাম ১৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বারও তেমন সুবিধা করতে পারেনি। আজ তৃতীয় দিন শেষে ইরফান শুক্কুরের দল এখনো ২ রানে পিছিয়ে।
দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের স্কোর ৪ উইকেটে ১৬৯। প্রথম ইনিংসে ৩১ রান করা তারকা ওপেনার তামিম ইকবাল এবারও সুবিধা করতে পারেননি। ফিরে গেছেন ২০ রানে। চট্টগ্রামকে ম্যাচে ফেরাতে কঠিন সংগ্রামে দুই তরুণ; অধিনায়ক ইরফান শুক্কুর (২০ ব্যাটিং) ও পারভেজ হোসেন ইমন (১৪ ব্যাটিং)।
চট্টগ্রাম প্রথম ইনিংস: ১৪১/১০, ৮০.১ ওভার ও দ্বিতীয় ইনিংস: ১৬৯/৪, ৮৩ ওভার (সাব্বির হোসেন ৫৫, তামিম ইকবাল ২০, পিানাক ঘোষ ১৫, সৈকত আলী ৩২, পারভেজ হোসেন ইমন ১৪ ব্যাটিং, ইরফান শুক্কুর ২০ ব্যাটিং; নাবিল সামাদ ৩/৫৩)।
সিলেট প্রথম ইনিংস: ৩১২/১০, ৯৯.৫ ওভার (ইমতিয়াজ হোসেন তান্না ১৯, তৌফিক খান ৬৮, অমিত হাসান ৭৯, জাকির হাসান ৮৭, আসাদুল্লাহ গালিব ১৭, আবু বাকের ১৩; হাসান মুরাদ ৮/১১৯)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প