ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ চমক দিয়ে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে দুই পরিবর্তন
তবে, বিশ্বকাপের সেই স্কোয়াডে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে আরব আমিরাতের দুই ম্যাচ এবং নিউজিল্যান্ডের চলতি ত্রিদেশীয় সিরিজের খেলা দেখার পর বিশ্বকাপের দলে অন্তত দুটি পরিবর্তন আনা হতে পারে বলে জানা গেছে বিসিবির নির্ভরযোগ্য সূত্রে।
জানা গেছে, কোনো ইনজুরিছাড়াই বিশ্বকাপের স্কোয়াডে ১৫ অক্টোবর পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ রয়েছে দলগুলোর সামনে। এই সুযোগটাই গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ দল।
আরব আমিরাতে ২টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো দেখার পর এমনিতেই বাতাসে গুঞ্জন ভাসছিল, বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনা হতে পারে।
অবশেষে সেই গুঞ্জনকেই সত্যতা দিলেন বিসিবির একজন সিনিয়র পরিচালক। বিসিবির নির্ভরযোগ্য সেই সূত্র জাগোনিউজকে জানিয়েছেন, অন্তত দুটি পরিবর্তন আনা হবে দলে। যদিও তিনি কোন দুই খেলোয়াড়কে বাদ দেয়া হবে এবং কোন দু’জনকে অন্তর্ভূক্ত করা হবে, সে তথ্য জানাননি।
তবে বিসিবি এবং জাতীয় দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের সঙ্গে আলাপে জাগোনিউজ জানতে পেরেছে যে, বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন ব্যাটার সাব্বির রহমান রুম্মন এবং বোলার এবাদত হোসেন। এই দু’জনের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন ত্রিদেশীয় সিরিজে খেলা ওপেনার সৌম্য সরকার এবং পেসার শরিফুল ইসলাম।
বিশ্বকাপের স্কোয়াডে যে চারজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছিল, সেখানে নাম ছিল শরিফুল এবং সৌম্য সরকারে। বাকি দুজন হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং স্পিন অলরাউন্ডার শেখ মাহদি হাসান।
সৌম্য সরকার নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পান। ব্যাট হাতে ঝড়ো ২৩ রান করেছিলেন তিনি। পেসার শরিফুল অন্যদের তুলনায় মোটামুটি ভালো বোলিংই করে যাচ্ছেন। সুতরাং, বিশ্বকাপের স্কোয়াডে এই দু’জনের প্রবেশ করাটা প্রায় নিশ্চিত।
বিসিবির সেই নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১৫ তারিখ পর্যন্ত যেহেতু সুযোগ আছে। আমরা এর মধ্যেই পরিবর্তনের কাজটা করে নেবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়