ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বুমরাহর বিকল্প হিসেবে যাকে বেছে নিল ভারত ক্রিকেট দল

২০২২ অক্টোবর ১২ ১৬:৩৩:৪৩

বুমরাহর বিকল্প হিসেবে যাকে বেছে নিল ভারত ক্রিকেট দল

মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর অস্ট্রেলিয়ায় অবস্থান করা ভারতীয় দলে যোগ দেবেন বৃহস্পতিবার। এখনও স্পষ্ট নয় তাদের মধ্যে কে মূল দলে যোগ দিচ্ছেন।

রিজার্ভ দলে থাকা শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহারদের কেউই এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজে পিঠের চোট পেয়ে মাঠের বাইরে চাহার।

গত ৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় পা রাখে ভারতের মূল বিশ্বকাপ দল। পার্থে এক সপ্তাহের ট্রেনিং ক্যাম্প গড়েছে তারা এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। তাদের পরের প্রস্তুতি ম্যাচ ১৩ অক্টোবর।

পার্থে এই ম্যাচ খেলে ব্রিসবেনে রওনা হবেন রোহিত-কোহলিরা। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ ও ১৯ অক্টোবর দুটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। তারপর মেলবোর্নে যাবে, সেখানেই ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ