ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান নিয়ে সুখবর জানালেন সাকিব
এবারের ত্রিদেশীয় সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টায় ছিল বাংলাদেশ, এমনটাও দাবি করেন বাংলাদেশের অধিনায়ক। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সেই ম্যাচেও অব্যাহত থাকবে পরীক্ষা-নিরিক্ষা, এমনটাই ইঙ্গিত দিলেন সাকিব। আর সিরিজ শেষেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে বাংলাদেশ। সরাসরি মূল পর্বের খেলায় মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিববাহিনী।
সাকিব বলেন, 'আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে কালকের ম্যাচটি গুরুত্বপূর্ণ।'
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে দল হারলেও রান পেয়েছেন সাকিব। ৪৪ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। তবুও ২০৯ রান তাড়া করতে গিয়ে ম্যাচটি ৪৮ রানের ব্যবধানে হারে বাংলাদেশ।
এবারের ত্রিদেশীয় সিরিজের প্রত্যেকটি ম্যাচেই বড় জুটি গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দল। কেননা প্রতি ম্যাচেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। সাকিবের মতে, এরকম আরও কিছু সমস্যার সমাধান পেলেই বিশ্বকাপে লড়াই করবে বাংলাদেশ।
ম্যাচ শেষে তিনি আরও বলেন, 'আপনি যখন রান করবেন তখন আমরা ভালো লাগবে। এই উইকেটে আমরা আগের চাইতে ভালো খেলেছি। এটা অন্যগুলো থেকে আলাদা। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ গড়েছে এবং ম্যাচটিতে আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম।'
'প্রতি ওভারে ১৫-২০ রান করে নিতে পারলে ভালো হতো। উইকেট হারিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমাদের শেষ তিনটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা টানা উইকেট হারিয়েছে। এ কারণে আমরা মোমেন্টামও পাইনি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়