ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
শেষ হলো বাংলাদেশর ফাইনালের স্বপ্ন
আজ বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। চলমান সিরিজে এই নিয়ে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই হারল বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেছে পাকিস্তানের বিপক্ষে, পরের দুই ম্যাচে পরাজয় দেখল স্বাগতিকদের বিপক্ষে।
অন্যদিকে টানা তিন জয়ে তিন জাতির সিরিজের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। আর বাংলাদেশ ছিটকে গেল ফাইনালে যাওয়ার লড়াই থেকে।
ক্রাইস্টচার্চে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান করেছে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১৬০ রানে থামে বাংলাদেশ।
আজ টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান সাকিব আল হাসান। আগে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন নিউজিল্যান্ডের ওপেনাররা। দুই ওপেনার ফিন অ্যালান ও কনওয়ে মিলে শুরুর জুটিতে তোলেন ৪৫ রান।
পঞ্চম ওভারে এই জুটি ভাঙেন শরিফুল ইসলাম। ফিরিয়ে দেন ঝড় তোলা ফিন অ্যালানকে। তিন ছক্কা আর দুই বাউন্ডারিতে ১৯ বলে ৩২ রান করেন কিউই ওপেনার ।
অ্যালান ফিরলেও থিতু হয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট জুটি। সেই জুটিতে মাত্র ৫৪ বলে ৮২ রান পায় কিউইরা। এক পাশে তাণ্ডব চালান কনওয়ে, অন্য প্রান্তে মার্টিন গাপটিল। জমে ওঠা এই জুটি ভাঙেন ইবাদত। ফেরান ৩৪ রান করা গাপটিলকে।
এরপর ছুটতে থাকা কনওয়ের তাণ্ডব থামান সাইফউদ্দিন। কিন্তু তিনি ফিরলেও নিউজিল্যান্ডের রানের চাকা সচলই ছিল। কারণ ততক্ষণে উইকেটে থিতু হয়ে যান গ্লেন ফিলিপস। শেষ দিকে সাইফউদ্দিনদের ওপর রীতিমতো ছড়ি ঘোরান তিনি। তুলে নেন দ্রুত হাফসেঞ্চুরি। তাঁর শেষের ঝড়ে দুইশ ছাড়ানো পুঁজি পেয়ে যায় নিউজিল্যান্ড।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার ডেভন কনওয়ে। ৪০ বলে তাঁর ইনিংসটি সাজানো ৫ বাউন্ডারি ও ৩ ছক্কা দিয়ে। অন্যদিকে মাত্র ২৪ বলে দুই চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন গ্লেন ফিলিপস।
বাংলাদেশি বোলাররা সবাই দেদারসে রান বিলিয়েছেন। ৪ ওভারে ৩৭ রান দিয়ে দুই উইকেট নেন সাইফউদ্দিন। ইবাদতও নেন দুটি উইকেট। সমান ৪ ওভারে ৪১ রান দিয়ে একটি নেন শরিফুল। সাকিব ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
জবাব দিতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। তিনি বিদায় নেন ১১ রানে। এর পর হারায় লিটন দাসের উইকেট। তবে উইকেটে থিতু হয়ে লম্বা সময় লড়াই করেন সাকিব। কিন্তু তাঁর লড়াইয়ের পরও জিততে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৬০ রানেই থেমে যায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ করা সাকিব করেন ৭০ রান। ৪৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৮ বাউন্ডারি আর এক ছক্কায়। এ ছাড়া সমান ২৩ রান করে করেন লিটন ও দলে ফেরা সৌম্য সরকার। শেষ দিকে নেমে ইয়াসির আলি করেন ৬ রান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০৮/৫ (অ্যালান ৩২, কনওয়ে ৬৪, গাপটিল ৩৪, ফিলিপস ৬০, চ্যাপম্যান ২, নিশাম ৬*, ব্রেসওয়েল ০*; সাইফ ৪-০-৩৭-২, শরিফুল ৪-০-৪১-২, ইবাদত ৪-০-৪০-২, সাকিব ৪-০-৪০-০, সৌম্য ২-০-২১-০, মোসাদ্দেক ২-০-২৪-০)।
বাংলাদেশ : ২০ ওভারে (শান্ত ১১, লিটন ২৩, সৌম্য ২৩, সাকিব ৭০, নুরুল ২, আফিফ ৪, ইয়াসির ৬, সৈকত ৯, সাইফউদ্দিন ৩; অ্যাডাম ৪-০-২৪-৩, ব্রেসওয়েল ৪-০-৩৯-২, ইশ শোধি ৪-০-৩৩-০, বোল্ট ৪-০-২২-০, সাউদি ৪-০-৩৬-২ )।
ফল : ৪৮ রানে জয়ী নিউজিল্যান্ড
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়