ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
যে কারনে ভারতে দল পাঠাতে বিলম্ব করছে বিসিবি
কবে ভিসা পাবে? তার নিশ্চয়তাও নেই। প্রথমে জানা গিয়েছিল ৯ অক্টোবর মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে তামিলনাড়ু রাজ্য ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে দুটি ৪ দিনের আর তিনটি একদিনের ম্যাচ খেলতে ভারত যাবে বাংলাদেশ ‘এ’ দল।
পরে জানা গিয়েছিল ১০ অক্টোবর ভারত যাবে ‘এ’ দল; কিন্তু ভিসা না পাওয়ায় ‘এ’ দল এখনো ভারতে যেতে পারেনি। তাই ১২ অক্টোবর থেকে ম্যাচ খেলার প্রশ্নই আসে না। জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১২-১৫ অক্টোবরের ৪ দিনের ম্যাচের সূচি বদলে নতুন দিন-তারিখ ঠিক করার আবেদন করেছে।
ওদিকে আগামী ১৯ অক্টোবর থেকে দ্বিতীয় ৪ দিনের ম্যাচ শুরুর কথা ছিল। এখন যেহেতু ১২ অক্টোবর প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে না। তাই সেই ম্যাচের দিনক্ষণও যাবে পাল্টে। একদিনের তিন ম্যাচের সূচি ধরা আছে ২৭, ২৯ আর ৩১ অক্টোবর। চার দিনের ম্যাচ দুটির সময় সূচি পিছিয়ে গেলে সেই ম্যাচ তিনটির সূচিও হয়ত বদল হতে পারে।
বাংলাদেশ ‘এ’ দল ভিসা না পাওয়ার কারণে নির্ধারিত সূচি অনুযায়ী ভারত সফরে যেতে পারেনি। বিসিবি ঠিক সেই ভিসা জটিলতার কথা মানতে নারাজ। বিসিবির কর্তাদের দাবি, ‘ব্যাপারটা ঠিক ভিসা হয়নি, এমন নয়। বিসিবির সঙ্গে তামিলনাড়ু ক্রিকেট এসাসিয়েশন ও ভারতীয় হাই কমিশনের যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত এবং ভারতীয় হাই কমিশন ভিসা দিতে প্রস্তুত। ভিসা প্রসেস করার সব প্রক্রিয়াও তৈরি। শুধু ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেতে বিলম্বের কারণেই ভিসা চূড়ান্ত হয়নি। তবে দু’একদিনের মধ্যেই সেই অনুমতি চলে আসবে ধারণা করা হচ্ছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ কেন লেখা থাকে? জানুন এর ঐতিহাসিক গল্প