ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
টানটান উত্তেজনায় শেষ হল ভারত-দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধ ম্যাচ, জেনে নিন ফলাফল
দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি স্টেডিয়াম) দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে অলআউট করে দেয় ভারত। জবাব দিতে নেমে রীতিমত টি-টোয়েন্টি স্টাইলে খেলে জয় তুলে নিয়েছে শিখর ধাওয়ানরা। মাত্র ৩ উইকেট হারিয়ে, ১৯.১ ওভারে ৭ উইকেটের ব্যবধানে জয় তুলে নেন তারা।
এ নিয়ে টানা ৫ম ওয়ানডে সিরিজ জয় করলো ভারত। ভারতের বিপক্ষে এটাই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোরের রেকর্ড। আর নিজেদের ইতিহাসে এটা তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর। চলতি বছরই দ্বিতীয়বার ১০০’র নিচে অলআউট হলো তারা। এর আগে ইংল্যান্ডের কাছে ৮৩ রানে অলআউট হয়েছিল তারা।
এই পরাজয়ের মধ্য দিয়ে আইসিসি সুপার লিগ টেবিলে দক্ষিণ আফ্রিকার অবস্থান এখন ১১তম স্থানে। ২০২৩ বিশ্বকাপে খেলতে হলে প্রোটিয়াদের অবশ্যই সেরা ৮টি দলের একটি হতে হবে। কিন্তু এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বাতিল করে দিয়েছে তারা।
শেষ ম্যাচে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা, ভারপ্রাপ্ত অধিনায়ক কেশভ মাহারাজ এবং রিস্ট স্পিনার তাবরিজ শামসি খেলতে পারেননি অসুস্থ থাকার কারণে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রোটিয়াদের জন্য এটা বড় দুঃশ্চিন্তার বিষয়। যে কারণে, এই ম্যাচে অধিনায়কত্ব করেন ডেভিড মিলার।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান। ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডার হেনরিক ক্লাসেন সর্বোচ্চ ৩৪ রান করেন। ওপেনার জানেমান মালান করেন ১৫ রান এবং মার্কো জানসেন করেন ১৪ রান।
এছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি। কুইন্টন ডি কক ৬, রিজা হেন্ডরিক্স ৩, এইডেন মার্করাম ৯, অধিনায়ক ডেভিড মিলার ৭, আন্দিল পেহলুকাইয়ো ৫, বিজর্ন ফরচুইন ১, অ্যানরিখ নরকিয়া ০ রানে আউট হন। মাত্র ২৭.১ ওভারেই ৯৯ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা।
ভারতের হয়ে কুলদিপ যাদব নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ সিরাজ এবং শাবাজ আহমেদ।
জবাব দিতে নেমে ভারত অধিনায়ক শিখর ধাওয়ান আউট হয়ে যান মাত্র ৮ রান করে। ওয়ান ডাউনে নামা ইশান কিশানও আউট হন কেবল ১০ রান করে। শুভমান গিল করেন সর্বোচ্চ ৪৯ রান। স্রেয়াশ আয়ার অপরাজিত ছিলেন ২৮ রান করে এবং সাঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ২ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি এবং বিজর্ন ফরচুইন নেন ১টি করে উইকেট। ভারত শেষ পর্যন্ত সিরিজটি জিতে নেয় ২-১ ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়