ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে নিজের ব্যক্তিগত বিষয় যা বললেন তৃষ্ণা
লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করছিলেন তৃষ্ণা। এবছর বাংলাদেশের হয়ে খেলেছেন ওয়ানডে বিশ্বকাপও। তবে টি-টোয়েন্টিতে অভিষেকের জন্য অপেক্ষার প্রহর গুনতে হয়েছে তাকে। অবশেষে সিলেটে নারী এশিয়া কাপে অভিষেক হয়েছে বাঁহাতি এই পেসারের। নিজের অভিষেক ম্যাচে করেছেন হ্যাটট্রিকও। এমন দিনে ক্রিকেটার হওয়ার পেছনে বাবা-মা ও স্কুল শিক্ষকের অবদানের কথা জানালেন তিনি।
মালয়েশিয়া ম্যাচ শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তৃষ্ণা এ প্রসঙ্গে বলেন, ‘ প্রথমত হ্যাঁ, পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সাহায্য ছিল।’
বৃহস্পতিবার সকালে নিজের অভিষেক হওয়ার কথা জানতে পারেন তৃষ্ণা। এমন ম্যাচে হ্যাটট্রিক করতে পারায় খুশি বাঁহাতি এই পেসার। তৃষ্ণা বলেন, ‘অভিষেক ম্যাচ ছিল, চেষ্টা করেছি নিজের ভালোটা দেওয়ার। হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।’
সিলেটের উইকেটে প্রায়শই খেলতে হয় বাংলাদেশের মেয়েদের। জাতীয় দলের খেলার পাশাপাশি ঘরোয়া ম্যাচগুলোতেও মেয়েদের জন্য প্রাধান্য পায় সিলেটের উইকেট। গত বছর ঘরোয়া ক্রিকেটে মাত্র ১৪ রানে ৬ উইকেট নিয়ে আলোচনায় এসেছিলেন তৃষ্ণা। এবার টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে করেছেন হ্যাটট্রিক। এমন পারফরম্যান্সের পর সিলেটের উইকেটকে নিজের জন্য লাকি বলছেন তিনি।
তৃষ্ণা বলেন, ‘আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। এনসিএলে কিছু ভালো খেলেছি। এই উইকেটটা আমার জন্য সৌভাগ্যের। কারণ যখনই আমি খেলি, ভালো কিছু চেষ্টা করি অথবা হয়। অভিষেক ম্যাচেই বিশ্বাস ছিল ভালো কিছু হবে বা করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা