ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

২০২২ অক্টোবর ০৬ ১১:৫৮:২৭

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

এই সিরিজের খেলাগুলো সরাসরি দেখাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি- স্পোর্টস। এদিকে সাকিব আল হাসানের নিউজিল্যান্ডে পৌঁছানোর কথা বৃহস্পতিবার রাতে আর বাংলাদেশ ম্যাচ শুক্রবার।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব ফিরবেন। এদিকে ওপেনিংয়ে মিরাজ ও সাব্বির আরো একটা সুযোগ পাবেন! ব্যাটিং কোচ জেমি সিডন্সের কথা মতে ওয়ান ডাউনে খেলবেন লিটন আর টু ডাউনে সাকিব। তারপর থাকবেন আফিফ হোসেন। আফিফের পর ইয়াসির আলি রাব্বি। তারপর ছয় ও সাত নম্বর পজিশনে মোসাদ্দেক ও নুরুল হাসান সোহান।

সাকিব ফেরায় জায়গা হারাবেন নাসুম আহমেদ। আর তিন পেসারদের মধ্যে বাদ পড়তে পারে সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-১। মেহেদী মিরাজ২। সাব্বির রহমান৩। লিটন দাস৪। সাকিব আল হাসান (অধিনায়ক)৫। আফিফ হোসেন৬। ইয়াসির আলি রাব্বি৭। মোসাদ্দেক হোসেন৮। নুরুল হাসান সোহান৯। মোস্তাফিজুর রহমান

১০। তাসকিন আহমেদ১১। হাসান মাহমুদ/ এবাদত হোসেন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ