ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুশফিক-তামিম
তবে শেষ পর্যন্ত আফগানিস্তান সফর বাতিল হওয়ার কারণে ভারতের তামিলনাড়ু দলের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি। যেখানে যাচ্ছেন না তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।
ভারত সফরে ‘বাংলাদেশ এ’ দলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে ‘বাংলাদেশ এ’ দলের সফর স্থগিত হয়ে যাওয়ার কারণে ভারতের তামিলনাড়ূ ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের বিপক্ষে দুইটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে যাচ্ছে ‘বাংলাদেশ এ’ ক্রিকেট দল।
আগামী ৮ অক্টোবর চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এ ক্রিকেট দল। ৯ এবং ১০ অক্টোবর চেন্নাইয়ে অনুশীলন শেষে ১১ অক্টোবর চেন্নাইয়ের এমএসসি স্টেডিয়ামে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম চার দিনের ম্যাচ। ১৮ থেকে ২১ অক্টোবর হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। এরপর ২৬, ২৮ ও ৩০ অক্টোবর হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
সফরকে সামনে রেখে আজ চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই দলেই অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোঃ মিঠুন। টেস্ট দলে রাখা হয়েছে মমিনুল হক, মাহমুদুল হাসান জয়, তাইজুল ইসলামকে। এছাড়াও দুই দলেই সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।
একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা