ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
‘সততার সাথে কাজ করতে হবে, দল হিসেবে খেলতে হবে’
বিসিবির ভিডিও বার্তায় নিউজিল্যান্ড থেকে টি-২০ দলের সহ-অধিনায়ক বলেন, ‘এখানকার কন্ডিশন ভিন্ন। একটু শীত। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দু’দিন অনুশীলন করেছি। আগামীকালও অনুশীলন করবো। আশা করছি অসুবিধা হবে না। এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়লেও অনুশীলনের দিক থেকে আমরা ওকে।’
সাকিব আল হাসানের নেতৃত্বের সিট গরম করছেন সোহান। বুধবার শিরোপা উন্মোচন অনুষ্ঠানে ছিলেন। দল নিয়ে কথাও বললেন তিনি। সাকিবের অবশ্য মঙ্গলবার দলে যোগ দেওয়ার কথা ছিল। তার অনুপস্থিতিতে সোহান জানিয়েছেন, তাদের দলের পরিবেশ ভালো আছে। সকলে পরিশ্রম করছেন। তাদের লক্ষ্য দল হয়ে পারফর্ম করা।
সোহান বলেন, ‘দলের প্রতি বার্তা এই যে, রেজাল্ট নিয়ে চিন্তা না করে, প্রসেস ঠিক রেখে খেলতে হবে। কী হবে তা নিয়ে আগে থেকে চিন্তা না করে সততার সঙ্গে কাজ করতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। ১১ জন হয়তো পারফর্ম করবে না। কিন্তু যার যার জায়গা থেকে সর্বোচ্চটা করতে হবে। আমরা টিম বন্ডিং নিয়ে কাজ করার চেষ্টা করছি।’
বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষ। আগামী ৭ অক্টোবরের ওই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী সোহান। তিনি মনে করেন তিন দিক থেকে ধরতে পারলে ভালো করা সম্ভব, ‘পাকিস্তান অনেক ভালো দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিক থেকে ভালো করতে পারলে ভালো কিছু সম্ভব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা