ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বুমরাহর পরিবর্তে ভারত দলে জায়গা পাচ্ছে যে তারকা পাসার
গত বছর আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ কোনো কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি পেসার শামি। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে করোনা আক্রান্ত হওয়ায় এই ফরম্যাটে ফেরার সুযোগটাও হারান তিনি।
শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি শামির। বর্তমানে তিনি ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। সেখানে তার ফিটনেসের ব্যাপারে পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সপ্তাহ দুয়েক পর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াডে রিজার্ভ হিসেবে ছিলেন দুই পেসার দীপক চাহার ও মোহাম্মদ শামি। তবে বদলি খেলোয়াড়ের প্রয়োজনে এই রিজার্ভ গ্রুপের বাইরে থেকেও খেলোয়াড় নিতে পারবেন নির্বাচকরা।
বদলি হিসেবে শামিকে এগিয়ে রেখে ভারতের হেড কোচ বলেছেন, ‘আমাদের হাতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় আছে। বদলি কে হবে সেটি আমরা দেখবো। শামি অবশ্যই একটি সম্ভাব্য নাম। দুর্ভাগ্যবশত সে সিরিজটি খেলতে পারেনি। যা আমাদের জন্য ভালো হতে পারতো।’
অন্যদিকে অভিজ্ঞতার দিকে নজর দেওয়া রোহিত বলেন, ‘আমাদের এমন কাউকে দরকার যার অভিজ্ঞতা রয়েছে, অস্ট্রেলিয়ায় আগে বোলিং করেছে। আমি জানি না, বদলি কে হতে পারে। এই জায়গায় অনেকের নামই আছে। তবে আমরা অস্ট্রেলিয়ায় পৌঁছার পরই তা ঠিক করবো।’
এর আগে অস্ট্রেলিয়ায় একাধিক সফর করেছেন ৩২ বছর বয়সী শামি। অস্ট্রেলিয়ার মাটিতে দুইটি টেস্ট সিরিজ জিতেছেন, ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায়ও ছিলেন তিনি। তাই রোহিতের বিবেচনায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবেন শামি।
সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো করায় বিশেষ করে পাওয়ার প্লে’তে ভালো করা এগিয়ে রাখবে শামিকে। সবশেষ আইপিএলে পাওয়ার প্লে’তে মাত্র ২৪.০৯ গড়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি। এজন্য তিনি ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.৬২ রান।
এর বাইরে শামির গতিও একটি বড় ফ্যাক্টর হতে পারে বদলি হিসেবে বিবেচনায়। কেননা স্কোয়াডে থাকা তিন পেসার ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং ও হার্শাল প্যাটেলকে মূলত মিডিয়াম ফাস্ট বোলার বলা যায়। সেদিক থেকে শামির গতিও অনেক বেশি। তাই শেষ পর্যন্ত হয়তো শামিকেই দেখা যাবে বিশ্বকাপের দলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা