ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
টি-২০ বিশ্বকাপে ভারতের অনেক বড় ক্ষতি হয়ে গেল
বুমরাহর বিশ্বকাপে না খেলার ব্যাপারটি গত ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। যদিও এর আগে থেকেই জোর গুঞ্জন ছিল বুমরাহর বিশ্বকাপ না খেলতে পারার সংবাদটি।
বুমরাহ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'বুমরাহর অনুপস্থিতি আমাদের জন্য বড় রকমের ক্ষতি। সে দারুণ একজন ক্রিকেটার। তবে এমনটা হয়। এটা অন্য কারোর জন্য উঠে দাঁড়ানোর বড় সুযোগ। আমরা তাকে মিস করব, এই ব্যাপারে সন্দেহ নেই।'
বুমরাহর বিকল্প হিসেবে আপাতত তিনজন পেসার আছেন দ্রাবিড়ের রাডারে। এই তিনজন হলেন মোহাম্মদ শামি, দীপক চাহার এবং মোহাম্মদ সিরাজ। তিন জনের মধ্যে শামিকেই এগিয়ে রাখছে ভারতের মিডিয়া। যদিও দ্রাবিড় অপেক্ষা করতে চান ১৫ অক্টোবর পর্যন্ত। সেদিনই আইসিসির কাছে চূড়ান্ত স্কোয়াড জমা দেয়ার দিন।
দ্রাবিড় আরও বলেন, 'বুমরাহর বদলি কে হবে সেটা নিয়ে ভাবতে হবে। আমরা দেখব। ১৫ অক্টোবর পর্যন্ত আমরা সময় পাচ্ছি। শামি অবশ্যই আমাদের নজরে আছে। এই সিরিজে যদিও তার খেলার সুযোগ হয়নি। তবে সে এখন এনসিএ'তে। ১৪-১৫ দিন করোনার পর তার শারীরিক অবস্থা কি সেটাও আমাদের দেখতে হবে।'
পিঠের চোটের কারণে অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে। লম্বা সময় ধরেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন এই পেসার। পিঠের চোটের কারণে সর্বশেষ এশিয়া কাপে খেলতে পারেননি ডানহাতি এই পেসার।
তবে চোট কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন তিনি। তবে দুই ম্যাচের বেশি খেলা হয়নি তার। দুই ম্যাচে বুমরাহ নিয়েছেন মাত্র একটি উইকেট। তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে দিয়েছিলেন ৫০ রান। অস্ট্রেলিয়া সিরিজ শেষে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার জন্য অনুশীলনে নেমেছিল ভারত। অনুশীলন করার সময় পিঠে ব্যথা অনুভব করেন বুমরাহ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা