ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অদ্ভুত কারণে দল থেকে বাদ পড়লেন ক্রিকেটের তালিকা প্রকাশ
রিবিয়ান এই হার্ডহিটার ব্যাটার বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন বিমানের ফ্লাইট মিস করার কারণে। সেটাও একবার নয়, দুই দু’বার। পারিবারিক কারণে একবার ফ্লাইট পেছানোর অনুরোধ করেন হেটমায়ার।
বোর্ড সেটা মেনে নতুন তারিখ ঠিক করে দেয়, এরপর আরও একবার তিনি যেতে অপারগতা প্রকাশ করেন। এরপর আর ধৈর্য থাকে বোর্ডের? যার জেরে বিশ্বকাপ থেকেই বাদ হেটমায়ার।
তবে খেলোয়াড়দের অদ্ভুত কারণে এভাবে বাদ পড়ার ঘটনাও কম নয় একেবারে। আজ আমরা শুনবো এমন অদ্ভুত কারণে দল থেকে ছিটকে পড়া আরও ৫ খেলোয়াড়ের গল্প।
মাছ ধরতে গিয়ে
২০০৮ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজ চলাকালীন এই ঘটনা ঘটেছিল। সিরিজের মাঝে একদিন টিম মিটিংকে অবজ্ঞা করে অ্যান্ড্রু সাইমন্ডস মাছ ধরতে চলে গিয়েছিলেন। ফিরে আসার পর তাকে শৃঙ্খলাভঙ্গের জন্য দেশে ফেরত পাঠানো হয়, বাকি সিরিজ আর খেলা হয়নি এই অলরাউন্ডারের।
বোনের বউভাতের জন্য
ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ম্যাচ খেলা বাদ দিয়ে গিয়েছিলেন বোনের বউভাতের নিমন্ত্রণ রক্ষা করতে। সেই সময় তিনি ফর্মেও ছিলেন না। তাই এই নিয়ে তাকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
কুকুরের কামড় খেয়ে
২০০৬ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে শেফিল্ড ট্রফির ম্যাচ খেলতে গিয়ে প্রথমে ম্যাথু হেইডেনের আঙুলের হাড় ভাঙে। তারপরও তিনি পরের ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে রান নেওয়ার সময় একটি কুকুর হঠাৎ মাঠে ঢুকে হেইডেনের গোড়ালি কামড়ে দেয়। ফলে শেফিল্ড শিল্ডের পরের ম্যাচগুলো আর খেলা হয়নি তার।
বায়ু দূষণের কারণে
চলতি বছরেরই ঘটনা। ড্রেসিংরুমে ক্রমাগত বায়ুত্যাগ ও কোচ-কর্মকর্তাদের সামনে হাসতে থাকায় দল থেকে বাদ দেওয়া হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোকে। চলতি বছরের শুরুতে তার সঙ্গে চুক্তি বাতিল করে লিঁও এবং পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের আরেক ক্লাব বোর্দোতে।
স্পনসরের চাপে
২০১৭ সালে গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অ্যারন ফিঞ্চ খেলতে পারেননি কারণ তার কিট ব্যাগ এসে না পৌঁছানোয়।অন্যের ব্যাট-গ্লাভস নিয়ে নামতে পারেননি অসি তারকা, কারণ তাতে স্পনসরদের বাধা ছিল। সে কারণে ওই ম্যাচে তাকে মাঠের বাইরেই কাটাতে হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা