ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
নতুন দুঃসংবাদঃ অনিশ্চিত অধিনায়ক সাকিব
গুঞ্জন উঠেছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নাও দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছিলেন সাকিব। সেখান থেকেই সরাসরি নিউজিল্যান্ডে যোগ দেয়ার কথা ছিল সাকিবের।
প্রথমে জানা গিয়েছিল আজ দলের সাথে যোগ দেবেন তিনি। কিন্তু পরবর্তীতে বিসিবির কাছ থেকে জানা যায় আগামী ৬ অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। ঐদিন দলের সাথে যোগ দিয়ে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলবেন কিনা তা এখনো অনিশ্চিত
আর পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে দলের সাথে যোগ দেবেন ৯ অক্টোবর। প্রথম দু’টি ম্যাচ মিস করবেন তিনি। সাকিব আল হাসানকে ছাড়াই অনুশীলন করছে বাংলাদেশ।
বিসিবি বলছে, ৬ অক্টোবর দলের সাথে যোগ দেবেন তিনি। অথচ পরদিনই ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাকিস্তানের সাথে ম্যাচ। এর আগে, দলের সাথে অনুশীলন না করেও মাঠে নেমেই ম্যাচসেরা হওয়ার ঘটনা আছে সাকিবের ক্যারিয়ারে।
কিন্তু একরাতে কি আর পুরো টিমকে পড়তে পারবেন অধিনায়ক? দলের সাথে মানসিক সমন্বয় কি হবে ক্যাপ্টেনের। নিউজিল্যান্ডের মাটিতেই পুরো তিন দিন অনুশীলন করবে দল, সেখানেও থাকছেন না তিনি।
উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তার বক্তব্য পাওয়া যাবে কিনা, সেটি নিয়েও আছে অনিশ্চয়তা। একসাথে অনুশীলন আর একসাথে বসে গেমপ্ল্যান করার বিকল্প কি আর কিছু হতে পারে? দল তাই চাতকের মতো অপেক্ষায় সাকিবের! কখন আসবেন তিনি, কখন বলবেন তার কথা!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE