ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন কিউই তারকা ব্যাটার

২০২২ অক্টোবর ০৪ ১২:০৪:৪৫

বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন কিউই তারকা ব্যাটার

এই সিরিজে অংশ নিতে ইতোমধ্যেই নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ। ৪ অক্টোবর থেকে অনুশীলনও শুরু করেছে তারা। এদিকে গত কয়েক মাসে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি দেশে গিয়ে খেলেছে নিউজিল্যান্ড।

উইলিয়ামসন বলেন, 'বাংলাদেশ ও পাকিস্তানের মতো দুটি ভালো দলের সাথে একটি টুর্নামেন্ট খেলা অবশ্যই আমাদের জন্য দারুণ কিছু। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন একটি টুর্নামেন্ট খেলাটা আমাদের কাজে দিবে।'

'অবশ্যই আমরা এই টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করব এবং তারপর অস্ট্রেলিয়া যাবো। সেখানে আমাদের কিছু ওয়ার্ম আপ ম্যাচ আছে। সেটাও বিশ্বকাপের আগে আমাদের দারুণ কাজে দিবে।'

বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে আগামী ৭ অক্টোবর শুরু হবে এই সিরিজটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়। তারপর এক দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর আবারও মাঠে নামবে বাংলাদেশ।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। এরপর দুই দিন বিরতির পর আবারও মাঠে নামবে বাংলাদেশ। ১২ অক্টোবরের ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়।

তারপরের দিন, অর্থাৎ ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই তিনটি দেশের মধ্যে খেলা হবে।

অর্থাৎ সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। তারপর যে দুটি দল পয়েন্ট তালিকায় উপরে থাকবে, তারা ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে। ফাইনালের মতো সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ