ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে রোহিতের নতুন পরিকল্পনা, খেলাতে চান না এই ব্যাটারকে
এই বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এছাড়াও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বলের নিরিখে দ্রুততম হাজার রান পূর্ণ করা ব্যাটসম্যান হয়েছেন।
স্বাভাবিকভাবে চারদিকে এখন আলোচনা সূর্যকে নিয়ে। গুয়াহাটিতে টি-টোয়েন্টি ম্যাচের পরে সঞ্চালক হর্ষ ভোগলে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে সূর্যকুমারের ফর্ম নিয়ে প্রশ্ন করেছিলেন।হিটম্যান খুব মজা করে উত্তরটা দেন।
হর্ষ ভোগলে রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেছিলেন যে, সূর্যকুমার যেভাবে রান করছেন, তার ফর্ম যাতে একই থাকে, তার জন্য আপনারা কী করবেন?
জবাবে রোহিত বলেন, ‘আমি ভাবছি ২৩ তারিখ পর্যন্ত (পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ) আর সূর্যকে খেলাবো না। ওর ফর্মকে যত্ন করে তুলে রাখব। সত্যি বলতে কী, ও যে ধরনের ফর্মে আছে, তা বিস্ময়কর। ও সব সময়ে খেলতে সেরাটা দিতে চায়। ও সবসময় ভালো কিছু করতে চায়। এটি ওকে আনন্দ দেয়। এবং আমরাও চাই, ওরা খুশি থাকুক।’
গত বছরের মার্চে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। এখনও পর্যন্ত তিনি ৩৩টি ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৩৯.৮৮ ব্যাটিং গড়ে রান করেছেন ১০৩৭। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট রীতিমত ঈর্ষণীয়, ১৭৭.২৬। এই ছোট ক্যারিয়ারে এরই মধ্যে একটি সেঞ্চুরি এবং ৯টি হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন ৩২ বছর বয়সী সূর্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE