ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ ধোকা খেল বিসিবি, ভিডিও সহ
২০২২ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি নিয়েও এবার আলোচনা ছিল তুঙ্গে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক ভিডিও প্রকাশ করে টাইগারদের বিশ্বকাপ জার্সি অবমুক্ত করে। যেখানে তারা জানায়, এবারের জার্সিটি বাংলাদেশের ঐতিহ্য সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার এবং জামদানির কথা মাথায় রেখে বানানো হয়েছে।
তবে জার্সি উন্মোচনের সপ্তাহ না পেরোতেই জানা গেছে, এই জার্সি বানাতে কোনো চিন্তা-ভাবনাই খরচ করেনি কেউই। বরং ইন্টারনেটে রয়েল বেঙ্গল টাইগারের একটি ছবিকে নামিয়ে সেটা জার্সির মধ্যে বসিয়ে তৈরি করা হয়েছে এবারের বিশ্বকাপ জার্সি। অর্থাৎ, টাইগারদের বিশ্বকাপ জার্সির ডিজাইনটি চুরি করে করা বলে অভিযোগ উঠছে।
ইতোমধ্যে সেই ছবিটাও প্রকাশ পেয়েছে। ক্রিকসার্কেল নামক ক্রীড়া পেইজ বাংলাদেশের জার্সি এবং ইন্টারনেটে পাওয়া বাঘের সেই ডিজাইন তুলে ধরেছে। সেখানে বাংলাদেশের জার্সির ডিজাইন চুরির বিষয়েও অভিযোগ তুলেছে তারা। এই ডিজাইনটি ২০১৫ সালে পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রথম আপ করা হয়।
সেখানে তারা লিখেছে, ‘ক্রীড়ামোদিরা সবসময় জার্সির বিষয়টি নিয়ে সচেতন থাকে, এটা তাদের কাছে আবেগের মতো। একটি জার্সি তৈরির কোম্পানি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের এই আবেগ নিয়ে খেলা করছে। তারা সদ্যই ডিজাইন চুরি করেছে।
বাংলাদেশের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিটির ডিজাইনটি সেই চুরির উদাহরণ। মানুষ যদিও শুরুতে জার্সিটি খুবই পছন্দ করেছে। তারা এর ডিজাইন এবং রঙ পছন্দ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিডিয়াও বিষয়টি তুলে ধরেছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিনাল ডিজাইন দেখে মানুষের মতামত বদলে গেছে। জার্সি তৈরিকৃতি প্রতিষ্ঠানটি বিসিবি, মিডিয়া এবং ভক্তদের বোকা বানিয়েছে।’
বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচনের সেই ভিডিও:
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE