ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এটা খুব দুঃখজনক : পাকিস্তান দলকে নিয়ে শোয়েব
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে খেলেছিল পাকিস্তান। যেখানে বড় অবদান ছিল দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের। এই দুই ওপেনার ছাড়া ব্যাটিং অর্ডারে বলার মতো তেমন কোনো অবদান রাখতে পারেননি কেউই। এবার আরও একটি বিশ্বকাপ, এখানেও প্রায় একই ব্যাটিং অর্ডার নিয়ে খেলবে তারা।
শোয়েব বলেন, 'মিডল অর্ডার নিয়ে নির্বাচকরা তেমন গুরুত্ব দেয়নি। সেখানে কোনও পরিবর্তন আনেনি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়।'
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজটি ছিল সাত ম্যাচের। সিরিজের সপ্তম ম্যাচের আগে সমীকরণটা ছিল ৩-৩ এ সমতায়। ফলে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ডেভিড মালানের ঝড়ো ফিফটির পর বেন ডাকেট ও হ্যারি ব্রুকের তাণ্ডবে ৩ উইকেটেই ২১০ রানের লক্ষ্য দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
শেষ ম্যাচে দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর ব্যাটিংয়ে আর লড়াই করতে পারেনি পাকিস্তান। বাবরের দলের এমন চিত্র নিয়মিতই দেখা যায়। মিডল অর্ডার ব্যাটাররা ধারবাহিকভাবে ব্যর্থ। আর তাই বাড়তি চাপ নিতে হচ্ছে ওপেনারদের। যা দলের জন্যও বাড়তি চাপ।
শোয়েব বলেন, 'পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE