ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
একই দিনে পাকিস্তানের পর ভারতেরও বিশাল জয়
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আউটার মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ভারত। যা বহুদলীয় কোনো টুর্নামেন্টের তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে মালয়েশিয়া ৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬ রান করতেই নামে বৃষ্টি।
সেই বৃষ্টির কারণে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টি আইনে দুই উইকেট হারিয়ে ৫.২ ওভারে ৪৬ রান করতে হতো মালয়েশিয়াকে। কিন্তু তারা মাত্র ১৬ রান করায় ভারত পায় ৩০ রানের সহজ জয়। টানা দুই জয় পেলেও নেট রানরেটে পাকিস্তানের নিচে পড়ে গেছে ভারত।
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করা ভারত মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি নিজেদের পরীক্ষানিরীক্ষা করার মঞ্চ হিসেবেই বেছে নিয়েছে। যে কারণে বিশ্রাম দেওয়া হয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা ও পেসার রেনুকা সিংকে। সব মিলে একাদশে পরিবর্তন আনা হয়েছে চারটি।
এমনকি চার উইকেট পড়লেও ব্যাটিংয়ে নামেননি আগের ম্যাচের সেরা খেলোয়াড় জেমাইমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রিত কৌর। তবু ২০ ওভারে ১৮১ রানের পাহাড়ে চড়ে ভারত। উদ্বোধনী জুটিতে ১৩.৫ ওভারে ১১৩ রান যোগ করেন শাবিনেনি মেঘনা ও শেফালি ভার্মা।
অল্পের জন্য ফিফটি করতে পারেননি শেফালি। আউট হওয়ার আগে একটি চারের সঙ্গে তিন ছক্কার মারে ৩৯ বলে ৪৬ রান করেন তিনি। তবে মেঘনার ব্যাট থেকে আসে দারুণ এক ফিফটি। তিনি খেলেন ১১টি চার ও এক ছয়ের মারে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস। এছাড়া রিচা ঘোষ করেন ১৯ বলে ৩৩ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE