ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে মিয়াঁদাদের অবিশ্বাস্য প্রশ্ন
পাকিস্তান-ইংল্যান্ড চলতি টি-টোয়েন্টি সিরিজ এখন রয়েছে ৩-৩ সমতায়। এই ছয় ম্যাচে বাবর করেছেন ২৮১ রান। একটি করে সেঞ্চুরি ও ফিফটি রয়েছে। তবে ২৮১ এর মধ্যে দুই ম্যাচেই বাবর ১৯৭ রান করেছেন, বাকি চার ম্যাচে করেছেন ৮৪ রান। অধিনায়ক বাবরের প্রশংসা করেছেন ঠিকই। তবে অধিনায়কত্বের চাপ বাবরের ব্যাটিংয়ে পড়ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন তুলেছেন মিয়াঁদাদ। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘বাবর বিশ্বসেরা ব্যাটার। কিন্তু বোর্ডের তাকে জিজ্ঞেস করা উচিত যে অধিনায়কত্বের বোঝা তার ওপর পড়ছে কি না। বোর্ড এবং তার মধ্যে স্পষ্ট আলোচনা হওয়া উচিত। যদি তার মনে হয় ব্যাটার এবং অধিনায়ক হিসেবে সে পারফর্ম করতে পারবে, তাহলে সে অধিনায়কত্ব করুক। আর বোর্ডেরও বাবরকে পরিষ্কার বলে দেওয়া উচিত যে সে (বাবর) তাদের পছন্দের অধিনায়ক।’
ক্রিকেট যে একই সঙ্গে ব্যক্তিগত এবং দলগত খেলা, সে ব্যাপারে জোর দিয়েছেন মিয়াদাঁদ। এমনকি ক্রিকেটারদের সবার আগে দেশের হয়ে খেলার ব্যাপারে ভাবা উচিত বলে জানিয়েছেন মিয়াঁদাদ। পাকিস্তানের এই কিংবদন্তি বলেছেন, ‘খেলোয়াড়দের সবার আগে পাকিস্তানের হয়ে খেলার কথা ভাবতে হবে। পাকিস্তানিদের বুঝতে হবে যে তারা সেরা দেখেই একাদশে সুযোগ পেয়েছে। আপনি যথেষ্ট ভালো কি না, সেই প্রশ্নের সুযোগ নেই। আপনি ভালো ক্রিকেটার, এখন শুধু নির্দিষ্ট দিনে আপনাকে পারফর্ম করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE