ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে নতুন ঘোষণা দিলেন বিসিবি

২০২২ অক্টোবর ০২ ২২:২৯:২১

শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে নতুন ঘোষণা দিলেন বিসিবি

তবে শেষ পর্যন্ত নতুন এই স্টেডিয়াম তৈরির কাজ দেয়া হয়েছে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম তৈরির প্রতিষ্ঠান পপুলাস আর্কিটেকচারকে। অলিম্পিক, ফুটবল বিশ্বকাপের স্টেডিয়াম সহজ সারাবিশ্বে অনেক স্টেডিয়াম তৈরির কাজ করেছে এই প্রতিষ্ঠানটি।

আজ রোববার (০২ অক্টোবর) বিসিবির সপ্তম বোর্ড সভায় পপুলাস আর্কিটেকচারের পূর্বাচল স্টেডিয়াম তৈরির জন্য অনুমোদন মিলেছে। যে কোনদিনই এই প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষর করবে বিসিবি। এর পরের ছয় মাসের মধ্যেই স্টেডিয়াম তৈরির কাজ শুরু করবে পপুলাস আর্কিটেকচার।

আজ বোট সবার শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। মিরপুরে তিনি বলেছেন, “শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণ প্রতিষ্ঠান আমরা চূড়ান্ত করেছি”৷

“পপুলাসকে দেওয়া হয়েছে দায়িত্বটি। কনসালটেন্ট ডিজাইন… এই কনসালটেন্ট ডিজাইন তাদেরকে দেওয়ার যে চুক্তি সই হবে, সেটার অনুমোদন আজকে দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তি হবে। আমরা প্রস্তত আছি, কাগজপত্র তৈরি আছে। যেকোন দিন চুক্তি হয় যাবে। চুক্তি হওয়ার ৬ মাসের মধ্যে তাদেরকে কাজ করতে হবে।”

এছাড়াও এই সময় বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ড্রয়িং ডিজাইনের একটা টাইমলাইন দেওয়া আছে৷ আমরা ৬ মাসের মধ্যে আশা করছি। তবে এর আগেই আমরা চেষ্টা করব কাজ শুরু করার জন্য। যত দ্রুত সম্ভব আমরা এগোতে চাই। চুক্তি হওয়ার সময় থেকে আমাদের ৩০ মাসের একটি টাইমলাইন করা আছে। এভাবেই করা আছে। এর মধ্যেই চেষ্টা করা হবে কাজ শেষ করার”।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ