ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের কাছে হারলো মালয়েশিয়া-লঙ্কানদের ভয় দেখাল আমিরাত, শুরুতেই জমে উঠেছে এশিয়া কাপ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পরের ম্যাচে আমিরাতের বিপক্ষে বৃষ্টি আইনে ১১ রানে জিতেছে শ্রীলঙ্কা। আরেকটু এদিক-ওদিক হলেই অঘটনের শিকার হতে পারতো লঙ্কানরা।
সকালে হওয়া ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ৫৭ রানে থামিয়ে দিয়ে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। উমাইমা সোহেল ৩ ও তুবা হাসান নিয়েছেন ২ উইকেট। মাত্র ৫৮ রানের লক্ষ্য ছুঁতে তাদের লেগেছে শুধু ৯ ওভার। সিদ্রা আমিন ৩১ ও মুনিবা আলি ২১ রান করেন।
পরে দুপুরের ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে পুরো ম্যাচ খেলা সম্ভব হয়নি। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান করতে পেরেছে শ্রীলঙ্কা। এরপর আরব আমিরাত ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান করতেই নামে বৃষ্টি।
বৃষ্টি থামলে নতুন লক্ষ্য দেওয়া হয় ১১ ওভারে ৬৬ রান। অর্থাৎ বাকি ৭ ওভারে করতে হবে ৪৬ রান। সে লক্ষ্যে ৬ উইকেট হারিয়ে আর মাত্র ৩৪ রান করতে পেরেছে আমিরাত। সবমিলিয়ে ৭ উইকেটে ৫৪ রানে থামে তাদের ইনিংস। শ্রীলঙ্কা পেয়ে যায় ১১ রানের জয়।
সোমবার আসরের তৃতীয় দিন সকাল ৯টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। দিনের দ্বিতীয় ম্যাচে দুপুর দেড়টায় লড়বে ভারত ও মালয়েশিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE