ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ বাংলাদেশ-পাকিস্তানের দারুণ লড়াইয়ের আভাস
নয়। ২০১৮ সালের নারী এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার রুমানা-সালমারা পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল। একই মঞ্চে আরও একবার মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশকে তাই কঠিন প্রতিপক্ষ মানছে পাকিস্তান।
সোমবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই নম্বর গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিক দল। রবিবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যাচ সেরা হওয়া তুবা হাসান। পাকিস্তানের নবীন এই লেগ স্পিনারই বলে গেলেন বাংলাদেশের ম্যাচ নিয়ে তারা কতটা সিরিয়াস, ‘আমরা কাল বাংলাদেশের দিকে তাকিয়ে আছি। ওরা খুব ভালো দল। আশা করি, দুই দলের ম্যাচে দারুণ লড়াই হবে।’
কন্ডিশনের কথা বললে বাংলাদেশ কিছুটা এগিয়ে। সিলেটে নিয়মিতই নিগার সুলতানারা অনুশীলন করে আসছে। এখানকার ঘাস, উইকেট সব কিছুও তাদের নখদর্পণে। পাকিস্তানের এই ক্রিকেটার মনে করেন, স্পিনাররা ভালো করলে বাংলাদেশের বিপক্ষে সেরাটা দেওয়া সম্ভব, ‘পিচ স্পিনারদের জন্য খুব সহায়ক। যদি বোলাররা ভালো করে, তাহলে পাকিস্তান সেরাটা দিতে পারবে।’
মালয়েশিয়াকে পাকিস্তান বিন্দুমাত্র সুযোগ দেয়নি। ৫৭ রানে অলআউট করে ১ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে। ১৩ রানে ২ উইকেট নেওয়া তুবা হাসান মনে করেন, ওপেনিং জুটির কারণেই তাদের জয় সহজ হয়েছে, ‘ব্যাটাররা আজ ভালো করেছে। একটা ভালো পার্টনারশিপ ছিল। তারা খুব ভালো খেলেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE