ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অঘোষিত ফাইনালে রাতে ইংল্যান্ডদের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান
আজ (২ অক্টোবর) সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। আজ যে দল জিতবে তারাই প্রথম দল হিসেবে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি গড়বে।
কারণ ২০০৫ সালের পর থেকে পাকিস্তানের মাটিতে ইংলিশরা তো খেলতেই আসেনি। আর সেই সময়ে টি-টোয়েন্টি ছিল ভবিষ্যতের অপেক্ষায়। যদিও এরমধ্যে দুই দলের মধ্যকার সিরিজে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ইংলিশরা। পাকিস্তানের দুই সিরিজ জয়ের বিপরীতে ইংলিশরা জিতেছে ৪টিতে।
কেবল সিরিজ নয় দুই দলের মধ্যকার ২৭ সাক্ষাতে ১৬টিতে জিতে বেশ ভালোভাবেই এগিয়ে আছে ইংলিশরা। বিপরীতে পাকিস্তানিরা জিতেছে ৯ টি-টোয়েন্টি।
যদিও এই সিরিজে দুই দলই আছে সমান সমান অবস্থানে। দুই দলই এই সিরিজে ব্যাট-বল দুই ক্ষেত্রেই নিজেদের আধিপত্য দেখিয়েছে। যদিও শেষ ম্যাচে মাঠে নামার আগে কিছুটা ব্যাকফুটে আছে পাকিস্তানিরা। দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলী শারীরিক অসুস্থতার জন্য ছিটকে গেছেন।
সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শান মাসুদ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ হাসনাইন/ আমের জামাল, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মঈন আলী (অধিনায়ক), স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE