ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট বিশ্ব নতুন ইতিহাস: এশিয়া কাপের আসরে মা-মেয়ে
যেখানে পাকিস্তান থেকে রয়েছেন সালিমা ইমতিয়াজও হুমায়রা ফারাহ। মজার বিষয় হলো আম্পায়ার সালিমার মেয়ে কাইনাত ইমতিয়াজ খেলোয়াড় হিসেবে এসেছেন পাকিস্তানের হয়ে এশিয়া কাপ খেলতে। অর্থাৎ একই আসরে ভিন্ন ভূমিকায় রয়েছেন পাকিস্তানের মা-মেয়ে।
শনিবার এশিয়া কাপের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে লড়েছে ভারত ও শ্রীলঙ্কা। এই ম্যাচে মূল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সালিমা। নিজের মায়ের এমন সাফল্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানাতে ভোলেননি মেয়ে কাইনাত।
টুইটারে এক বিশদ বার্তায় তিনি লিখেছেন, ‘আমার মাকে ২০২২ নারী এশিয়া কাপের আম্পায়ার হিসেবে দেখে খুবই আনন্দিত ও গর্বিত। তার সাফল্যে আমার আনন্দের শেষ নেই। খুবই অনুপ্রেরণাদায়ী একজন মানুষ আমার মা। সবসময় পাকিস্তানের প্রতিনিধিত্ব করা তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন নিয়ে আমিও এগিয়ে চলেছি।’
কাইনাত আরও লিখেছেন, ‘আমরা এখন একসঙ্গে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবো। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে মা প্রথমবার আম্পায়ারিং করলেন। পুরো যাত্রায় দারুণভাবে সমর্থন দেওয়ায় আমার বাবাকেও অভিনন্দন। এমন মা-বাবা পেয়ে আমি সত্যিই সৌভাগ্যবান। আমার ভাইকেও ধন্যবাদ। আমি সবাইকে ভালোবাসি।’
অবশ্য মা সালিমা ইমতিয়াজ এরই মধ্যে এশিয়া কাপে মাঠে নামলেও, পাকিস্তানের প্রথম ম্যাচের একাদশে জায়গা হয়নি ডানহাতি পেসার কাইনাতের। রোববার মালয়েশিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়ে এশিয়া কাপ শুরু করেছে পাকিস্তান। এই ম্যাচে কাইনাতকে দলে রাখেনি তারা।
এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৫টি ওয়ানডে ও ২০টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কাইনাত। যেখানে ২৬৫ রানের সঙ্গে ১৬ উইকেট শিকার করেছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE