ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য এক ঘটনাঃ এশিয়া কাপে আগামীকাল একই সাথে মাঠে দেখা যাবে মা-মেয়েকে
এবার মেয়েদের এশিয়া কাপে নারীরাই পরিচালনা করবেন সবগুলো ম্যাচ। শনিবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক হয় সালিমার।
মায়ের অভিষেকের সময় অনুশীলন সেরে টিম হোটেলে ছিলেন কাইনাত। সেখান থেকেই টুইট করে মাকে জানিয়েছেন শুভেচ্ছা, ‘আমার মা আম্পায়ার হিসেবে এবারের এশিয়া কাপ পরিচালনা করছেন। মায়ের এই অর্জনে আমি কতটা গর্বিত তা বলে বোঝানো সম্ভব না। আম্পায়ার হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখে আসছেন তিনি। তার স্বপ্ন পূরণ হলো আজ। আমি ভীষণ রোমাঞ্চিত।’
সালিমা নিজেও অবশ্য ক্রিকেটার ছিলেন। পাকিস্তানের হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ক্রিকেটার হিসেবে মাকে ছাপিয়ে মেয়ে বেশ এগিয়ে গেছেন। ৩০ পেরুনো কাইনাত ১৫টি ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টি খেলেছেন। ডানহাতি এই পেসারকে খেলতে দেখা যাবে এবারের এশিয়া কাপেও।
এবারের এশিয়া কাপে ৯ জন নারী আম্পায়ার পেয়েছেন ম্যাচ পরিচালনার ভার। ভারত থেকে আছেন ব্রিন্দা গানশিয়াম রাথি ও গায়েত্রী ভেনুগোপানাল। পাকিস্তানের সালিমার সঙ্গে হুমায়রা ফারাহ। শ্রীলঙ্কার লিন্ডামুলাগে দেদুনু ভিন্দা উইজায়ানথি ডি সিলভা ও নিমালি দিনুশি পেরেরা।
সংযুক্ত আরব আমিরাতের হেমাঙ্গি ইয়েরজাল, মালয়েশিয়ার নূর হিজরাহ আমাত সুজাঙ্গি। এমনকি কাতারেরও একজন আছেন। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত শিভানি মিশ্রা। দুর্ভাগ্যজনকভাবে স্বাগতিক বাংলাদেশের কোন নারী আম্পায়ার এখনো এই পর্যায়ে যেতে পারেননি।
আম্পায়ার ছাড়াও ম্যাচ রেফারি দুজনও নারী। শ্রীলঙ্কার ভেনেসা রেচ ডি সিলভা ও ভারতের শারভা লক্ষ্মী গানডিকোটা থাকছেন সবগুলো ম্যাচে।
Presenting my MOM as an UMPIRE for Women’s Asia Cup’22. I can’t be more proud of what she has achieved. It was always a dream of her to represent Pakistan,the dream I had been living for her.& now after a very long wait she is going to represent Pakistan ???? super excited.???? pic.twitter.com/kNvjvSmPAr
— Kainat Imtiaz (@kainatimtiaz16) October 1, 2022
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE