ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপঃ ৯ ওভারে পাকিস্তানের অবিশ্বাস্য জয়
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমির। শুরু থেকেই মালয়েশিয়ার বোলারদের ওপর চড়াও হন তারা দুজন। পাওয়ার প্লের শেষ ওভারে উইকেট হারানোর আগে উদ্বোধনী জুটিতে ৪৫ রান যোগ করেন সিদরা ও মুনিবা।
ইনিংসে ষষ্ঠ ওভারের শেষ বলে মাহিরা ইজ্জতি ইসমাইলকে উইকেট দিয়ে ফেরেন সিদরা। ৫ চারে ২৩ বলে ৩১ রানের ইনিংস খেলে মাহিরার বলে বোল্ড হয়ে ফেরেন ডানহাতি এই ওপেনার। এরপর অধিনায়ক বিসমাহ মারুফকে সঙ্গে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন মুনিবা। শেষ পর্যন্ত মুনিবা ২১ এবং বিসমাহ অপরাজিত ছিলেন ৮ রানে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়ার মেয়েরা। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে মাত্র ১৬ রান তোলে উনিফ্রেড দুরাইসিঙ্গামের দল। চারে নেমে এলসা হান্টার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে।
৫১ বলে ২৯ রানের ইনিংস খেলে এলসা অপরাজিত থাকলেও মালয়েশিয়া শেষ পর্যন্ত অল আউট হয় ৫৭ রানে। পাকিস্তানের হয়ে ওমাইমা তিনটি, তুবা দুটি এবং একটি করে উইকেট নিয়েছেন দিয়ানা ও সাদিয়া। ম্যাচ সেরা হয়েছেন তুবা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- রাত ১০ টায় নয়, পাল্টে গেলো আর্জেন্টিনার ম্যাচের সময়, জানুন নতুন সময়
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে ব্রাজিল বনাম হাইতি খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, জানুন ম্যাচের সময়
- শুরু হচ্ছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE